• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
কুয়াদায় বাজুয়াডাঙ্গা নাটুয়ার খাল জমি মালিকানা নিয়ে জোর বিতর্ক যশোরে রেলের জমি দখল অপচেষ্টা, উত্তেজনা, স্থানীয়দের খেলার মাঠ দাবি টেকনাফে সিএনজি থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার আনন্দঘন পরিবেশে পাঁচবিবি বণিক সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পাঁয়তারা, গাছ কর্তনের অভিযোগ জলাবদ্ধতা নিরসনে ৫০ কোটি টাকার প্রকল্প, চলতি বছরই শুরু হচ্ছে কাজ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল

কুয়াদায় বাজুয়াডাঙ্গা নাটুয়ার খাল জমি মালিকানা নিয়ে জোর বিতর্ক

Montu Rahman / ৭ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

মালিকুজ্জামান কাকা

যশোর সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের নাটুয়ার খালের সীমানা নির্ধারণের পর নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। খালের পাশের প্রায় ৭শতক জমির মালিকানা নিয়ে সমালোচনা চলছে। কোনটি খাস ও খালের জমি—এসব প্রশ্নে দেখা দিয়েছে মতবিরোধ।শনিবার (১৪ নভেম্বর) সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র নির্দেশে প্রকৃত খালের অবস্থান, সীমানা এবং সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমির পরিমাপ করা হয়। এতে খালের কিছু অংশ ব্যক্তি মালিকানাধীন জমির ভেতর যাবার তথ্য উঠে। একই সঙ্গে সরকারি খাসজমি ও খালের জমি নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে।এরপূর্বে শুক্রবার (১৩ নভেম্বর) নাটুয়ার খালপাড় দখল ও ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয়রা। খালের জমি দখলসহ প্রায় তিন ফুট প্রশস্ত ড্রেন নির্মাণ হলে কয়েক গ্রামের পানি নিষ্কাশন বাধাগ্রস্তসহ বর্ষা মৌসুমে কৃষিজমি ও বসতবাড়ি জলাবদ্ধতার আশঙ্কা তীব্র।
সার্ভেয়ার সাইফুল ইসলাম বলেন, সহকারি কমিশনার (ভূমি)’র নির্দেশে জমি পরিমাপ হয়েছে। পরিমাপে খাল পূর্বের অবস্থানে নেই। কিছু অংশ ব্যক্তি মালিকানাধীন জমিতে চলে গেছে। রামনগর ইউনিয়ন উপসহকারি (ভূমি) কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দা মানববন্ধনের পর এসিল্যান্ডের নির্দেশে জমি পরিমাপ হয়েছে। এলাকাবাসি প্রায় ৭শতক জমির মালিকানা নিয়ে বিরোধের কথা জানান। বিষয়টি তদন্ত হচ্ছে। তবে পানি যেন স্বাভাবিক প্রবাহিত হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি গঠনের কথা বলা হয়েছ।
উল্লেখ্য, ১৯৯৯ সালে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়ন ও স্থানীয় জনসাধারণের স্বেচ্ছাশ্রমে বাজুয়াডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে খাল খনন করা হয়। বাজুয়াডাঙ্গা ৭০ নম্বর মৌজার এসএ রেকর্ডে রাজা প্রমথ ও সুমতী বালার নামে জমি রেকর্ডভুক্ত ছিল। পরবর্তীতে আরএস ২৫৩ নম্বর খতিয়ানে রাজা প্রমথ ভূষণ ও সুমতী বালার নামে জমি রেকর্ড হয়। রেকর্ডীয় মালিক রাজা প্রমথের মৃত্যুর পর সম্পত্তি পৈতৃক ওয়ারিশ সূত্রে পন্নগ ভূষণ ও মৃগাঙ্কু ভূষণের কাছে যায় বলে দলিলে উল্লেখ। তাঁদের মৃত্যুর পর পরবর্তী ওয়ারিশ মণি ভূষণের সম্পত্তির মালিকানা হয়। তিনি মারা গেলে ওয়ারেশ সুএে প্রনব ভূষন ভোগদখল করে। অন্যদিকে, সুমতী বালার মৃত্যুর পর তাঁর সম্পত্তি মাতৃ-ওয়ারিশ সূত্রে সনৎ কুমার নাথের কাছে মালিকানা আসে। পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়ারিশ হতে ফুলতলা, কসবা,কাজীপাড়া পায়গ্রামের কাজী গোলাম ইজদাইন’র ছেলে কাজী মহিউদ্দিন ১৯৯৭ সালের ২৫ ফেব্রুয়ারি রেজিস্ট্রিকৃত কবলা দলিলে জমি ক্রয় করেন। মিস কেস মামলায় ২৫/৭১০ নম্বর পৃথক খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করা হয়।
সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর রেজিস্ট্রিকৃত দলিলে কাজী মহিউদ্দিনের কাছ হতে ৭ শতক জমি ক্রয় করেন যশোর বকচরের মোজাম্মেল হোসেনের ছেলে মিজানুর রহমান। বর্তমানে খতিয়ানে তাঁর নামে জমির মালিকানা রয়েছে বলে সংশ্লিষ্ট পক্ষের দাবি। এ বিষয়ে মিজানুর রহমান বলেন, খালের মধ্যে ব্যক্তি মালিকানাধীন জমি, সরকারি খাসজমি ও খালের জমি রয়েছে। তাঁর দাবি, ব্যক্তি মালিকানাধীন জমির বড় অংশ খালের মধ্যে পড়েছে।এদিকে এলাকাবাসি, প্রথম পর্যায়ের ওয়ারিশদের কাউকেই চেনেন না বলে দাবি করেছেন। এমনকি গত ৫০ বছরের মধ্যে ওই ওয়ারিশদের কাউকে জমিটি ভোগদখল করতে দেখেননি। ফলে যাঁদের ওয়ারিশ সূত্রে জমির মালিকানা দাবি করা হচ্ছে ; তাঁদের পরিচয়, প্রকৃত উত্তরাধিকার এবং মালিকানার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ফলে ভুয়া কাগজপত্র তৈরির দাবি উঠেছে। স্থানীয়দের প্রত্যাশা, নথিপত্র, পুরোনো রেকর্ড ও সরেজমিন তদন্তের ভিত্তিতে প্রকৃত মালিকানা নির্ধারণ হোক।একই সঙ্গে নাটুয়ার খালের সীমানা উদ্ধারসহ পানি প্রবাহের স্বাভাবিক পথ নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় মালিকানা নিয়ে বিরোধের পাশাপাশি কয়েকটি গ্রামের কৃষি ও জনজীবনে দীর্ঘমেয়াদী ভোগান্তি তৈরি হতে পারে।এ অবস্থায় সংশ্লিষ্ট দলিল, ওয়ারিশের ধারাবাহিকতা, পুরোনো রেকর্ড ও খালের নকশা যাচাইপূর্বক সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD