জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার কৃষিজমির দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে প্রায় ৫০ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। চলতি বছরেই প্রকল্পটির কাজ শুরু হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
শনিবার বিকেলে কালাই উপজেলার চাকলমুয়া গ্রামে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকার খালগুলো পরিষ্কার ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যেসব এলাকায় পানি নিষ্কাশনের জন্য খাল নেই, সেসব স্থানে পাইপলাইন স্থাপনের মাধ্যমে কৃষিজমির পানি বড় খালে প্রবাহিত করার ব্যবস্থা করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে তিন উপজেলার কৃষিজমির জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বারী, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, পৌর বিএনপির যুগ্ম
Devoloped By WOOHOSTBD