• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩

Montu Rahman / ১৯ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

মালিকুজ্জামান কাকা

যশোরে তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ১৫টি স্বর্ন বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরের ৪৯ ব্যাটালিয়ন সদস্যরা।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালায় ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় ৪৯ বিজিবির এক নম্বর গেটের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হচ্ছে, সাতক্ষীরা কলারোয়া উপজেলার ভাটিয়ালির আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছির আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সুলতানপুরের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় এক হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্নবার পাওয়া যায়। এ ছাড়া সাত হাজার টাকা মূল্যের ২৩ গ্রাম রুপা, একটি প্রাইভেট কার, চারটি ফোন, দুটি হাতঘড়ি ও নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে এসব স্বর্নবার নিয়ে যাচ্ছিলো তারা।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD