• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন

Montu Rahman / ১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বাবলু দাশ, চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ

আজ(২৬/১১/২০২৬)বৃহষ্পতিবার সকাল ৯ ঘটিকার সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের নির্দেশনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কোমলমতি শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দদের নিয়ে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে শিক্ষার্থীদের ডেঙ্গুর লক্ষণ, সংক্রমণের ঝুঁকি, এডিস মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে গণসচেতনতা মূলক দিকনির্দেশনা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মিশু, যুব রেডক্রিসেন্ট চকরিয়া টিমের ডেপুটি টিম লিডার মোঃ ইশফাতুল হাসান ইশফাত, যুব সদস্য মোঃ মোবারক করিম ফাহিম,তহিদুর রহমান,মোঃ জাহেদ, পুস্পিতা চৌধুরী,ও সুমাইয়া সোলতানা প্রমুখ।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD