• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
উখিয়ায় নিরাপত্তা জোরদারে দুই প্লাটুন বিজিবি মোতায়েন সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বৃত্তি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত সাপাহার সীমান্তে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল জব্দ চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ যশোর আইনজীবী সমিতি: বিএনপির আইনজীবী প্যানেল বিজয়ী টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৪৭ রোহিঙ্গাসহ ৩১০ জন উদ্ধার যবিপ্রবির অভিযোগকারী এখন আসামি! কুয়াদায় বাজুয়াডাঙ্গা নাটুয়ার খাল জমি মালিকানা নিয়ে জোর বিতর্ক যশোরে রেলের জমি দখল অপচেষ্টা, উত্তেজনা, স্থানীয়দের খেলার মাঠ দাবি টেকনাফে সিএনজি থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বৃত্তি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত

Montu Rahman / ৭ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সীতাকুন্ড চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সদস্যদের জীবনমান উন্নয়নের লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি,বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার(২৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলার বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর।আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,মুক্তিযোদ্ধা মোহাম্মদ মদিন উল্লাহ এবং জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মানুষের জীবনমান উন্নয়ন,শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং আত্মকর্ম সংস্থান
সৃষ্টিতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি বাইসাইকেল সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীদের দৈনন্দিন জীবন ও অর্থনীতি কর্মকান্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষক-শিক্ষার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD