• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
সাপাহার সীমান্তে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল জব্দ চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ যশোর আইনজীবী সমিতি: বিএনপির আইনজীবী প্যানেল বিজয়ী টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৪৭ রোহিঙ্গাসহ ৩১০ জন উদ্ধার যবিপ্রবির অভিযোগকারী এখন আসামি! কুয়াদায় বাজুয়াডাঙ্গা নাটুয়ার খাল জমি মালিকানা নিয়ে জোর বিতর্ক যশোরে রেলের জমি দখল অপচেষ্টা, উত্তেজনা, স্থানীয়দের খেলার মাঠ দাবি টেকনাফে সিএনজি থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার আনন্দঘন পরিবেশে পাঁচবিবি বণিক সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পাঁয়তারা, গাছ কর্তনের অভিযোগ

সাপাহার সীমান্তে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল জব্দ

Montu Rahman / ৬ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
রোববার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের পূর্ণভবা নদীর চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মজনু মিয়ার নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহল দল সীমান্তের মেইন পিলার ২৪২/২২-আর থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ণভবা নদীর চর এলাকায় টহল পরিচালনা করছিল। এ সময় ভারত থেকে আসা চোরাকারবারীদের ধাওয়া করলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করা হয়।
জব্দকৃত ফেয়ারডিলের সিজার মূল্য ৮ হাজার টাকা। উদ্ধার করা মাদকদ্রব্য সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD