• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ কওমী ইয়ূথ ক্লাবের সিলেট বিভাগীয় ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফে বিজিবির অভিযানে ১১ লিটার চোলাই মদসহ নারী আটক মাগুরা জেলার শালিখা থানায় পুলিশ পরিচয় চাঁদা আদায়ের অভিযোগ যশোরে আওয়ামী লীগ কর্মী মেম্বার মঈনুর আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযান, ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

Montu Rahman / ২৩ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে উপজেলার বাতদীঘি এলাকায় এ অভিযান চালায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭২/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাতদীঘি এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল ভারতীয় ফেয়ারডিল ও ২০ বোতল রেসকোডিল সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা সিরাপগুলো ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্তে মাদক চোরাচালানসহ আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD