• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা ভেড়ামারার এক হাইস্কুলের এস এস সি টেস্ট পরীক্ষার উত্তরপত্র ঘিরে প্রশ্ন, দায়িত্বহীনতার অভিযোগ ভেড়ামারা ডায়াবেটিস সমিতি আয়োজিত বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস — ডাঃ কামরুল ইসলাম মনা ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় সিরাপ জব্দ বাঁশতলা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, ৭ জন আটক সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ সীতাকুণ্ডে একটি বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি।।নিয়ে গেছে ১৯ টি ফ্যান ৩ কয়েল বৈদ্যুতিক তার বিনা মূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করছেন হাজী মোঃ আশরাফ উদ্দিন

ভেড়ামারা ডায়াবেটিস সমিতি আয়োজিত বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

Montu Rahman / ২১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি –

কুষ্টিয়ার ভেড়ামারায় ডায়াবেটিস সমিতি আয়োজিত ডায়াবেটিস সমিতির কার্যালয়ে আজ সকালে ঝাঁকজমক ভাবে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়।

ডায়াবেটিস এক নীরব ঘাতক ব্যাধি। নিয়মিত যোগ ব্যায়াম, সচেতনতা, লাইফ স্টাইল ও খাদ্যভাস পরিবর্তন এর মাধ্যমে ডায়াবেটিস থেকে প্রতিরোধ করা যায়।

“ডায়াবেটিস দেরি নয় ব্যবস্থা নিন এখনই “। এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে ভেড়ামারা ডায়াবেটিস সমিতিতে আজ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সমিতি আয়োজিত ফ্রী টেস্ট, চিকিৎসা, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডায়াবেটিস সমিতির সভাপতি আমিরুল আরাফাত মহোদয়ের সভাপতিত্বে ডায়াবেটিস এ করোনীয় ও প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন, ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সদস্য আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ (প্র) এর অধ্যক্ষ ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ গোলাপি, ডায়াবেটিস সমিতির মেডিকেল অফিসার ডাঃ ইবনে আল মোদাসসির, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, বক্তব্য রাখেন, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ড. অমরেন্দ্রনাথ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, আজীবন সদস্য জাহাঙ্গীর হোসেন জুয়েল, মদন গোপাল আতরওয়ালা, কৈলাশ পন্ডিত, সহ কমিটির সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান টি পরিচালনা করেন ডায়াবেটিস সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য আশরাফুল ইসলাম এর কন্যা আনিকা ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD