ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আত্মসাৎ করা ১৫ লাখ টাকা, সাতটি ব্যাংকের এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেকবই ও দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যেপাড়া গ্রামের শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)।

পুলিশ জানায়, ইসলামী ব্যাংক নওগাঁ শাখার গ্রাহক রিপন ২০১৫ সালে এক লাখ টাকা সীমার একটি খিদমাহ ক্রেডিট কার্ড নেন। পরে ওই কার্ড ব্যবহার করে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের হিসাবে ধারাবাহিকভাবে অর্থ স্থানান্তর করেন। ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।
Devoloped By WOOHOSTBD