• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চকরিয়া পৌরসভার চিরিংগাস্থ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চকরিয়া করাইয়াঘোনা গ্রামে বসত বাড়িতে অগ্নিকান্ডে মৃত ০১, আহত ০১৷ সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজন যশোর জেলা আইনজীবী সমিতিতে চালু ওয়েবসাইট, সফটওয়্যার ও অ্যাপ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ভেড়ামারায় রোপা আমন প্রযুক্তি প্রদর্শনীর ফিন্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত “মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার” নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪০ জন” দাউদকান্দি মডেল থানায় ১১৫ পিস ফেন্সিডিল ও ১৫ পিস ইয়াবাসহ বিভিন্ন অপরাধের অভিযুক্ত ৫ আসামি গ্রেফতার বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যাদুকাটায় বালু উত্তোলন

Montu Rahman / ৪১ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আমির হোসাইন

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের যাদুকাটা নদীর ঘাগটিয়া জালর টেক এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দিন-রাত নদীর তীর কেটে এবং শেড মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে নদীর স্বাভাবিক পরিবেশ, জীববৈচিত্র্য, ফসলি জমি ও তীরবর্তী বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে প্রতিদিন রাত ১২টার পর থেকে ভোর পর্যন্ত নদীর তীর কেটে বালু উত্তোলন করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ওয়ার্ড কমিটির সভাপতি ও গরকাঠি গ্রামের বাসিন্দা শফিক সর্দার এবং কিরণ রায়ের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, নদীতে স্থাপিত প্রতিটি শেড মেশিনের মালিকের কাছ থেকে প্রতিদিন তিন হাজার টাকা করে আদায় করা হচ্ছে। এ অর্থ আদায়ের ক্ষেত্রে পুলিশ, সাংবাদিক ও নৌ পুলিশের নাম ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর দাবি, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অভিযান সত্ত্বেও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন। রাতের আঁধারে নদীর পাড় কেটে বালু উত্তোলনের ফলে তীরবর্তী এলাকার ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্থানীয় সচেতন মহল অবৈধ শেড মেশিন উচ্ছেদ, বালু উত্তোলন বন্ধ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে যাদুকাটা নদীর তীরবর্তী জনপদ আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

এ বিষয়ে বক্তব্য জানতে শফিক সর্দার ও কিরণ রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD