সারা দেশের ন্যায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া এলাকা থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার (১৫ নভেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয় বলে সূত্র জানা যায় ।
গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪)। তিনি রূপগঞ্জ থানার দড়িকান্দি এলাকার মৃত আব্দুল লতিফ ও মোসাঃ আছিয়া বেগমের ছেলে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত রূপগঞ্জ থানার মুড়াপাড়া সাকিনস্থ দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। ডিবি (খ) এর এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম ও সুজন তালুকদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ইসমাইলের হোটেলের সামনের পাকা রাস্তা থেকে ইসমাইল হোসেনকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ১০০ গ্রাম। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত আসামিকে মাদক দ্রব্য মামলায় অভিযুক্ত করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
Devoloped By WOOHOSTBD