• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত ঐক্য, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার জানালেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মন্টু মাস্টার মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ৬৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার বাঁশখালীতে জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান – ফখরুল ইসলাম এমপি বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, ২৭ ‘যুবক-যুবতী’র মাঝে ১০ লাখ টাকার ঋণের চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে

সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে

Montu Rahman / ৪ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আল আমিন হাসান,

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুর সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে । রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয় । র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ ।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সভার কার্যক্রম শেষে ঋণের চেক, সনদ ও গাছ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ আসনের  সংসদ সদস্য মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী মেহেদী হাসান, মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ সোলাইমান সরকার, একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমীন বেগ
সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

অনুষ্ঠানে সংসদ সদস্য মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, “যুবসমাজ হচ্ছে একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। আজকের তরুণরা আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ও সমাজ উন্নয়নের নেতৃত্ব দেবে। তাই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জন, প্রশিক্ষণ গ্রহণ এবং আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে। সরকার যুবকদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে । মনে রাখতে হবে, দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী যুবসমাজ গড়ে তুলতে পারলেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য দেন ।

আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মোট ৯ লক্ষ ৮০  টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয় ১০ জনকে ।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ আলম ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD