• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বটিয়াঘাটায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতি পক্ষের হামলায় আহত এক নারী মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি বাঁশখালী থানায় নতুন ওসি রবিউল হক, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা। মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা  বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দৌলতপুরে সরকারি গাছ কাটার ঘটনায় বন বিভাগের কর্মকর্তারা নাকি কিছুই জানেননা

Zakir Hossain Mithun / ৫৮৭ Time View
Update : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

দৌলতপুরে সরকারি গাছ কাটার ঘটনায় বন বিভাগের কর্মকর্তারা নাকি কিছুই জানেননা

মোঃ সাজেদুল ফরাজি – কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর কোদালিয়া গ্রামের রাস্তার পাশে রোপণ করা গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। ধারাবাহিক ভাবে প্রায় নয় পিছ বড় বড় গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। বন বিভাগের কর্মকর্তাদের অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি এলাকাবাসী। গাছ কাটার তিন দিন পরে এলাকাবাসী গনমাধ্যম কর্মীদের জানান, সেখানে স্থানীয় পত্রিকা দৈনিক সুত্রপাত পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি ১৫ জানুয়ারি রোজ রবিবার সরেজমিনে উপস্থিত হয়ে চুরিকৃত গাছের কিছু অংশ শেরপুর বাজারে অবস্থিত শরিয়তের স’ মিলে দেখতে পাই এবং উক্ত গাছের ডালপালা পায় কোদালিয়া গ্রামের গ্যাদার বাড়ির পাশে। এ ব্যাপারে ১৬ জানুয়ারি দৈনিক সুত্রপাত পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়। খবর প্রকাশের পরের দিন বন বিভাগের কর্মকর্তা মোঃ গোলাম কবির স’ মিলের মালিক শরিয়তের মাধ্যমে নিজ হেফাজতে ঘটনাস্থল থেকে গাছের কাটা অংশ গুলো তুলে নিয়ে যায়। এ ব্যাপারে এলাকার কোন জনপ্রতিনিধি বা স্থানীয় প্রশাসন কে অবগত করেন নাই বন বিভাগ। প্রতিবেদক এ ব্যাপারে দৌলতপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ গোলাম কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন। এবং তার কাছে গাছ গুলো তুলে নিয়ে গেলেন কাউকে অবগত না করে সেই গাছ গুলোর জব্দ তালিকা তৈরি করেছেন কিনা, কোন আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা জিজ্ঞাসা করলে কোন সদুত্তর না দিয়ে তার অফিসার আবু বকর সিদ্দিক এর সাথে যোগাযোগ করতে বলেন। আবু বকর সিদ্দিকীর সাথেও প্রতিবেদক যোগাযোগ করে একই প্রশ্ন করলে তিনি বলেন এখনো কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি , কারা গাছ কেটেছে আমরা কিছুই জানি না তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবস্থা গ্রহণ করতে এতো ধীর গতি কেন সে ব্যাপারে জানতে চাইলে জনবল কম বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে প্রায় সরকারী গাছ কেটে নেওয়া হচ্ছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে দায় এড়িয়ে যাচ্ছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD