• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বাস্থ্য সচেতনতায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের বহুমুখী সামাজিক কার্যক্রম এবং সুবিশাল পাঠাগার আমাকে মুগ্ধ করেছে — এসএম আল হুসাইন সোহাগ বেগমগঞ্জে আড়াই কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তীব্র ভাঙন পরিদর্শন করেন আলহাজ্ব আব্দুল গফুর এমপি বদলগাছীতে ব্যাঙের ছাতার মতো স’মিল: উজার হচ্ছে গাছ, বিপন্ন পরিবেশ কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ দৌলতপুর ইউনিয়ন কে মাদক সন্ত্রাস ও দালাল চাঁদাবাজ মুক্ত ইউনিয়ন গড়তে চাই কালাম  নওগাঁয় আওয়ামীলীগ নেতার হামলায় নারীসহ আহত ৩ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু

বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিকুল মোল্লা শফিক সাধারণ মানুষের আস্থার নাম

Muntu Rahman / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটা উপজেলার ৬ নং
বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে সরগরম পরিস্থিতি সৃষ্টি হয়েছে । বালিয়াডাঙ্গা ইউনিয়ন‌ পরিষদে মোট ভোটারের সংখ্যা ১৬ হাজার ১’শত ৫০ জন । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বটিয়াঘাটা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ শফিকুল মোল্লা শফিক।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল মোল্লা শফিক দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়েরাজনিতীতে সক্রিয় থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে আসছেন । তিনি ছাত্রজীবন থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং ধারাবাহিকভাবে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নিজের অবস্থান সুদৃঢ় করেন । তিনি সাবেক বালিয়াডাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বটিয়াঘাটা উপজেলা যুবদলের সাবেক সদস্য হিসেবেও সক্রিয় থেকে দলীয় সকল আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করে চলেছেন। বর্তমানে তিনি বটিয়াঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, যা তাকে ইউনিয়ন পর্যায়ে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, দলীয় কর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা তাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে একজন গ্ৰহনযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছেন । ইতোমধ্যে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের চায়ের দোকান ও তৃণমূল মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে প্রার্থী শফিকুল মোল্লা শফিক বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, এলাকার জনগণ আমার সঙ্গে আছে এবং তাদের সমর্থন নিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। “তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হতে পারলে বালিয়াডাঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করার জন্য কাজ করবো। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো এবং সকলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করবো। “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বালিয়াডাঙ্গা ইউনিয়নে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ভোটের মাঠে কে কতটা সমর্থন আদায় করতে পারেন এবং জনগণ কাকে তাদের যোগ্য জনপ্রতিনিধি হিসেবে বেছে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD