বটিয়াঘাটা উপজেলার ৬ নং
বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে সরগরম পরিস্থিতি সৃষ্টি হয়েছে । বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে মোট ভোটারের সংখ্যা ১৬ হাজার ১'শত ৫০ জন । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বটিয়াঘাটা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ শফিকুল মোল্লা শফিক।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল মোল্লা শফিক দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়েরাজনিতীতে সক্রিয় থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে আসছেন । তিনি ছাত্রজীবন থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং ধারাবাহিকভাবে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নিজের অবস্থান সুদৃঢ় করেন । তিনি সাবেক বালিয়াডাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বটিয়াঘাটা উপজেলা যুবদলের সাবেক সদস্য হিসেবেও সক্রিয় থেকে দলীয় সকল আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করে চলেছেন। বর্তমানে তিনি বটিয়াঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, যা তাকে ইউনিয়ন পর্যায়ে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, দলীয় কর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা তাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে একজন গ্ৰহনযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছেন । ইতোমধ্যে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের চায়ের দোকান ও তৃণমূল মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে প্রার্থী শফিকুল মোল্লা শফিক বলেন, "আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, এলাকার জনগণ আমার সঙ্গে আছে এবং তাদের সমর্থন নিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। "তিনি আরও বলেন, "আমি নির্বাচিত হতে পারলে বালিয়াডাঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করার জন্য কাজ করবো। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো এবং সকলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করবো। "আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বালিয়াডাঙ্গা ইউনিয়নে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ভোটের মাঠে কে কতটা সমর্থন আদায় করতে পারেন এবং জনগণ কাকে তাদের যোগ্য জনপ্রতিনিধি হিসেবে বেছে নেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.