• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা আটক; চো-রাকারবারি শাকিল, আল আমিনসহ ৫ জনের নামে মা-মলা ‎ ভিত্তিহীন অভিযোগে অতিষ্ট চা বিক্রেতা ঢাকুরিয়া জয়পুরের অলিয়ার ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁচড়া ইউপির রূপদিয়া দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা ও সাংবাদিক শাহ জামাল অনলাইন আম বিক্রিতে বদলগাছীর তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের বাজিমাত বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত স্বামী কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ! কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে  মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে শক্তিশালী করতে মাঠে নেমেছে শহীদ সরকার মঙ্গল

ঢাকা সিলেট ও চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর সোনারগাঁও অংশে অবৈধ উচ্ছেদ অভিযান

Muntu Rahman / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর সেতু পাশের অবৈধ ভাবে দখল ও দোকান উচ্ছেদ করে প্রশাসন।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর কাঁচপুর ইউনিয় পরিষদের কাঁচপুর সেতু সংলগ্ন এলাকা, কাঁচপুর, সোনারগাঁও এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন।
গত সোমবার (৬ এপ্রিল ২০২৬) খ্রি. তারিখে বেলা ১১:৩০ থেকে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত কাঁচপুর সেতু সংলগ্ন এলাকা, কাঁচপুর, সোনারগাঁও এলাকায় সড়ক ও জনপথ বিভাগের কাঁচপুর মৌজার দাগ নং ১২৫, ১২৬, ১২৮, ১২৯, ১৭৩, ১৭৪, ১৭৬ দাগের মোট ১.০২ একর জায়গা থেকে অবৈধভাবে স্থাপিত ৩০০ দোকান উচ্ছেদ করা হয়।

এই অভিযান পরিচালনা করেন রাশেদ খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্ব পালন করে পুলিশ।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের পাশে দখল করে গড়ে উঠেছে অবৈধ অস্থায়ী ও স্থায়ী ভাবে দোকান প্রভাবশালীদের ক্ষমতার পালাবদল দখল করে রেখেছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আইন প্রশাসনের মাধ্যমে অভিযান পরিচালনা করে।

অভিযান কালে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, কাঁচপুর থানা পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী, সার্ভেয়ার উপস্থিত থেকে সহায়তা করেন।

জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায় এবং মহাসড়কের পাশে তীব্র যানজট নিরসনে কাজ চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD