• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু বদলগাছীতে স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলম চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক হরিহরনগর বাওড় দখল, মাছ লুট ও প্রাণনাশ হুমকি যশোরে আইনজীবী তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন তাহিরপুর যাদুকাটা, রুক্তি ও পাটলাই নদীতে বি.আই.ডব্লিউটি অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের প্রতিবাদে মানববন্ধন আয়োজনে নৌ পত্নীতলায় হানিট্র্যাপের ফাঁদে মুক্তিপণ আদায় চক্রের দুই তরুণীসহ ৪ সদস্য গ্রেফতার তাহিরপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ সততা ও ত্যাগের পরীক্ষিত নেতা আরিফুর রহমান কাঞ্চনকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় কটিয়াদীাসী যুব দক্ষতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা

হবিগঞ্জে অপচিকিৎসক মমতাজ বেগম রিনা র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে গ্রেফতার রোগী মৃত্যুর অভিযোগ, সিলগালা করা হলো চিকিৎসা কেন্দ্র

Muntu Rahman / ৫৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মীর মোঃ সাজন হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ শহরের আলোচিত অপচিকিৎসক মমতাজ বেগম রিনা
অবশেষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) দুপুরে র‍্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

চিকিৎসার নামে প্রতারণা ২০১৫ সাল থেকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, বাইপাস, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে *“চিকিৎসা সেবা” নামে প্রতারণা ও অপচিকিৎসা পরিচালনার অভিযোগে পরিচিত ছিলেন মমতাজ বেগম। তার বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল যে, তিনি কোনো ধরনের বৈধ চিকিৎসা ডিগ্রি ছাড়াই রোগী দেখছেন, ইনজেকশন দিচ্ছেন ও ওষুধ প্রেসক্রাইব করছেন।

রোগী মৃত্যুর অভিযোগ সম্প্রতি তার বিরুদ্ধে একজন রোগীর মৃত্যুর অভিযোগ উঠে আসে, যিনি মমতাজের ভুল চিকিৎসার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। বিষয়টি সামনে আসতেই জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

র‍্যাবের অভিযান ও গ্রেফতার র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান—
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে প্রমাণ মেলে যে, তিনি চিকিৎসা ডিগ্রি ছাড়াই চিকিৎসা দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
এবং তাকে জেলা প্রশাসনের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, চিকিৎসা কেন্দ্র সিলগালা করা হয়,
সব যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

তবে,শি শুসন্তানের বিষয় বিবেচনায় কারাদণ্ড স্থগিত রেখে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়, যাতে তিনি হবিগঞ্জে আর চিকিৎসা কার্যক্রম চালাতে না পারেন।

অন্যদিকে
সাধারণ জনগণ ও সচেতন মহল র‍্যাব ও প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন—
এ ধরনের প্রতারক চিকিৎসকদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানো উচিত। সাধারণ মানুষের জীবন নিয়ে যেন আর কেউ খেলা না করতে পারে।
উল্লেখ্য যে, এর আগেও মমতাজ বেগম রিনা শহরের বিভিন্ন স্থানে চিকিৎসা চালিয়ে বিতর্কিত হন এবং আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পর আবার ফিরে এসে গোপনে চিকিৎসা শুরু করলে তাকে এবার *র‍্যাবের হাতে আটক হতে হলো।*


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD