• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা জামালগঞ্জে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে নারী চিকিৎসক নিহত।। ভেড়ামারায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন বিশ্বাসের বাড়িতে নির্বাচন আসন্ন নির্বাচন, জনসাধারণের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা কলাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত।।

নারায়ণগজ জেলার বন্দর থানাধীন এলাকায় ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা কাদির পুলিশের নিকট গ্রেপ্তার

Montu Rahman / ২৩৪ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বন্দর নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ৩০ পিস নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ কাদির (৪২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কাদির বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর মাধবপাশা এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে।
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া মোড় সংলগ্ন সেলিম মিয়ার মার্কেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাদিরের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব তালুকদার বাদী হয়ে গ্রেপ্তারকৃত কাদিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
বন্দর থানা পুলিশ আরও জানায়, কাদির দীর্ঘদিন ধরে মাধবপাশা, কান্দিপাড়া এলাকাসহ বন্দর উপজেলার বিভিন্ন স্থানে অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কর আদালত প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD