• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ বাংলা রচনা প্রতিযোগিতায় দেশ সেরা মহসিনা ইসলাম

Montu Rahman / ৫৪৫ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

বগুড়া প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত বাংলা রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ার মনোবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহসিনা ইসলাম। তার এই সাফল্যে কলেজ অঙ্গনসহ পুরো বগুড়া জেলায় আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, মহসিনা ইসলাম এর আগেও ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে জাতীয় পর্যায়ে দেশসেরা হয়ে নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছিলেন। ধারাবাহিক এই সাফল্য তার অধ্যবসায়, সৃজনশীলতা ও একাগ্রতারই প্রমাণ।
পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও তিনি অত্যন্ত সক্রিয়। তিনি বর্তমানে সরকারি আজিজুল হক কলেজ ডিবেটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একজন দক্ষ ও প্রতিভাবান বিতার্কিক হিসেবে পরিচিত। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি।
মেধা, মননশীলতা ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী মহসিনা ইসলাম শিক্ষার্থীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তার এই সাফল্যে কলেজের শিক্ষকবৃন্দ, সহপাঠী, বন্ধু, পরিবার ও এলাকাবাসী গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে দেশ ও জাতির জন্য অবদান রাখবেন।
মহসিনা ইসলামের এই অর্জন সরকারি আজিজুল হক কলেজের সুনামকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে এবং শিক্ষার্থীদের নতুন করে অনুপ্রেরণা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD