• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন ধর্মপাশায় প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা সহায়তা রামেকে পুলিশ, নার্স হাতাহাতি বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশন, জনমনে স্বস্তি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মুষলধারে বৃষ্টির কারণে নিকলীতে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত কুয়াকাটায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি কে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি টীম ।

সীতাকুণ্ডে ইমাম আহমদ রেযা(রঃ)তাহ্ফিজুল কুরআন সুন্নিয়া মডেল মাদ্রাসা ও হেফ্জখানা’ র সবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Muntu Rahman / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

এজেড ভূঁইয়া রাজু, সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্হিত আধুনিক মানের ধর্মীয় শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইমাম আহমদ রেযা(রঃ)তাহ্ফিজুল কুরআন সুন্নিয়া মডেল মাদ্রাসা ও হেফ্জখানা’র ভর্তিকৃত ও বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৫  জানুয়ারী সোমবার সকালে এ উপলক্ষে ইমাম আহমদ রেযা(রঃ)তাহ্ফিজুল কুরআন সুন্নিয়া মডেল মাদ্রাসা ও হেফ্জখানা’র সভাপতি মোঃ জামাল উল্যাহ’ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজাদ্দেদিয়া নুরিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা এরফানুল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হযরত ইয়াছিন শাহ(রাঃ) সুন্নীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মন্জুরুল আলম নুরী,মাহমুদাবাদ দারুস সুন্নাহ সুন্নিয়া মডেল মাদ্রাসা’ র প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মামুনর রশীদ ও হযরত মাওলানা রহিম উল্লাহ প্রমূখ।

অনুষ্ঠানে শিক্ষার্থী,অভিভাবক ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে  শিক্ষার গুণগত মান উন্নয়ন,ভাল ফলাফলে প্রতিযোগিতামূলক লেখাপড়ায় উদ্বুদ্ধকরণ ও ইসলামী শিষ্টাচার সৃষ্টির লক্ষ্যে অতিথি বৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD