• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার আখাউড়া স্থলবন্দরে বাংলাদপশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার নওগাঁর পোরশা উপজেলায় সারের দোকানে অভিযান, জরিমানা ৩৪ হাজার টাকা সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোর কর্মকর্তাকে হুমকি দিয়ে বিনামূল্যে জ্বালানি তেল দাবির অভিযোগে মামলা আসামি গ্রেফতার ১ সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে খামার ও পশু খাদ্য ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা চাঞ্চল্যকর ৩ খুনের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার প্রসঙ্গে মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় নামজারি বাতিল শীর্ষ ছিনতাই ও পাঁচ মামলার আসামি গ্রেফতার সাক্ষরতার বিকল্প নেই, জামালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ‎

আজ থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী চরমোনাই মাহফিল

Montu Rahman / ১৫৯ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

 আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ

তিন দিনব্যাপী বার্ষিক চরমোনাই মাহফিল আজ থেকে শুরু হচ্ছে

আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি ও সুফিবাদের ঐতিহ্য বহনকারী তিন দিনব্যাপী চরমোনাই বার্ষিক মাহফিল আজ বুধবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে। গত শতকের ২০-এর দশকে যাত্রা শুরু হওয়া এই ঐতিহ্যবাহী মাহফিল এখন দেশের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক সমাবেশ হিসেবে পরিচিত। প্রতি বছর অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয় এ মাহফিল।
বুধবার জোহরের নামাজের পর বাংলাদেশ মুজাহিদ কমিটির প্রধান আমীরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। তিন দিনব্যাপী মাহফিলে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মোট সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী বয়ান করবেন পীর সাহেব চরমোনাই, আর মাঝের বয়ানগুলো করবেন নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমসহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম।
চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদের আয়োজনে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মাহফিলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্বিতীয় দিনে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে উলামা সম্মেলন এবং তৃতীয় দিনে একই সময়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জমায়েত।
১৯২৪ সালে শুরু হওয়া এই ধারার প্রধান মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম রহঃ ১৯৮৭ সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন, যা বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে পরিচিত। দেশের আধ্যাত্মিক ও রাজনৈতিক অঙ্গনে চরমোনাই তরিকার প্রভাব উল্লেখযোগ্য।
মাহফিলে আগত মুসল্লিদের সেবায় নিয়োজিত থাকবেন সহস্রাধিক স্বেচ্ছাসেবক। থাকছে একশত শয্যার অস্থায়ী হাসপাতাল, দুইটি ওয়াটার অ্যাম্বুলেন্সসহ মোট পাঁচটি অ্যাম্বুলেন্স, পুলিশ–আনসারসহ নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং ফায়ার সার্ভিসের প্রস্তুত টিম।
মাহফিলে গণমাধ্যম সমন্বয়ের দায়িত্বে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD