• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা পুলিশের অভিযানে দুই নারী ও এক পুরুষ ২৫০০ ইয়াবাসহ গ্রেফতার।

Muntu Rahman / ১৬৮ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

সোনারগাঁও প্রতিনিধি

মাদক দ্রব্য ব্যবসায়ীদের মহা ও নিরাপদ সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন নিষিদ্ধ মাদক দ্রব্য পাচারকারী চক্রের দুই নারী ও এক পুরুষ এবং প্রাইভেট কারসহ ২৫০০ ইয়াবা আটক। প্রতিনিয়ত পাচারকারী চক্রের সদস্যরা নিয়মিত মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ২৫০০ পিস ইয়াবা ও ০১ টি প্রাইভেটকার সহ ০৩ (তিন) জন মাদক কারবারি গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি/২৬) শুক্রবার সকালে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ এর দিক নিদের্শনা মোতাবেক সাব-ইন্সপেক্টর (নিঃ)/মোঃ নবী হোসেন সঙ্গীয় ফোর্সসহ সকাল ০৭:০৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়ন পরিষদ এলাকায় মেঘনা শিল্প নগরী মেঘনা সেতুর আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কে গোপন সংবাদের বিত্তে ২৫০০ ইয়াবাসহ তিনজকে আটক করে। উপজেলার আষাড়িয়াচর সাকিনস্থ বনবিভাগ দপ্তরের সমুখে বিসমিল্লাহ পেট্রোল পাম্পের সামনে অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ীকে মাদক বহনকারী ০১ টি প্রাইভেটকারসহ আটক করেন। আটককৃত ব্যক্তিদের পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের নিজেদের নাম-ঠিকানা ১। জহুরা বেগম (৩৫), স্বামী- মৃত আবুল কালাম; ২। তাছিয়া নূর (১৯), পিতা- মফিজুল, উভয় স্থায়ী ঠিকানাঃ গ্রাম- উলুচামারী, ইউপি-নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং ৩। মোঃ বিপুল হোসেন (৩৭), পিতা- বেলাল হোসেন, স্থায়ী ঠিকানাঃ গ্রাম- কাঠের পুল, মঠপাড়া, থানা-ভেড়ামাড়া, জেলা-কুষ্টিয়া বলে প্রকাশ করে। তাদের ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার যার রেজিঃ নং- ঢাকা-মেট্রো-গ-২৮-২৬৮৪, ইঞ্জিন নং-INZE045156, চেসিস নং- NZE14-9210300 তল্লাশি করে সর্বমোট ২৫০০ (দুই হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। দীর্ঘদিন যাবত অপরাধীরা অভিনব কৌশলে চট্টগ্রাম ও কক্সবাজার এবং কুমিল্লা সীমান্ত এলাকা হতে বিভিন্ন প্রকার নিষিদ্ধ মাদক দ্রব্য ব্যবসায়ীরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা সম্প্রসারণ করে মুনাফা অর্জনের লক্ষ্যে লাভবান হচ্ছে। অন্য দিকে যুব সমাজ ধ্বংস হচ্ছে। সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা নিয়মিত চলমান থাকবে বলে গণমাধ্যমকে আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD