• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

বৃষ্টি দম্পতির বিদেশ প্রতারনা চক্রের সদস্য তরুণ যশোরে বিভিন্ন সামাজিক অপরাধে যুক্ত

Muntu Rahman / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মালিকুজ্জামান কাকা

আওয়ামীলীগের সেই দুদ্ধর্ষ ক্যাডার তরুণ ওরফে বাটপার তরুণ এখনো বহাল তবিয়তে। সে একের পর এক সামাজিক অপরাধ করে বেড়াচ্ছে। পাওনাদারদের হুমকি, মোবাইল চুরি সিন্ডিকেট পরিচালনা, ভেজাল ঘি তৈরি ও সরবরাহ, সুদে করবারে মদদ, সন্ত্রাসী মাদক ব্যাবসা বিস্তারসহ বিভিন্ন অপকর্ম সদর্পে করে বেড়াচ্ছে। নিজের পিতাসহ সে এতদিন আওয়ামীলীগ ক্যাডার হিসাবে এরা চিন্নিত। একই সাথে সে ও তার বাবা ভেজাল ঘি ব্যাবসায়ী নূর আলম এখন নিজেদের বিএনপি হিসাবে পরিচয় দিচ্ছে।
যশোর শহরের ৫নং ওয়ার্ড তেঁতুলতলায় জবর দখলের মাধ্যমে একটি কয়েক কোটি টাকা মূল্যের দামি জমি কয়েক দফা বিক্রি করে সেই টাকা আত্মসাত করে।
একই অপরাধ ধারায় নূর আলমের ছেলে তরুণ এতদিন বিদেশ পাঠানোর নামে ২৩ কোটি টাকা প্রতারণা চক্রে নাম লেখায়। টাকা যাতে গ্রাহককে ফেরত না দিতে হয় এজন্য তরুণ, সুজন সহ ২৫/৩০ জনের একটি চক্র মোটরসাইকেল মহড়ার মাধ্যমে মানুষ জন কে হুমকি দিয়ে বেড়াতো। এছাড়াও ভয় দেখিয়ে অপ্রাপ্ত কিশোরী বিবাহ, লোকের পকেট থেকে দামি মোবাইল নিয়ে আত্মসাত সহ নানা অভিযোগে অভিযুক্ত।
কয়েকদিন আগে এই বাটপার তরুণ একজন সাংবাদিকের পকেট থেকে একটি মোবাইল ফোন সেট নিয়ে গেছে। রিয়েলমি পি ওয়ান মডেল ঐ সেটটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে। তার পিতা নূর আলম কে বিষয়টি জানানো হলেও ঐ ফোন সেটটি বাটপার তরুণ এখনো ফেরত দেয়নি। এ বিষয়ে ভুক্তভুগি ঐ সাংবাদিক যশোর কতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
যশোরের বিভিন্ন স্থানের ভুক্তভুগিরা জানান, এই তরুণ মিন্টু বৃষ্টি চক্রের সক্রিয় সদস্য। সে বিভিন্ন লোকজনকে হুমকি দিয়ে বেড়াতো। এখন লোকজন কে সে বলছে যা ইচ্ছে অপরাধ অপকর্ম করে বেড়াবো। আগে আওয়ামীলীগ করতাম কেউ কিছু করতে পারেনি। এখন বিএনপি করি কেউ কিছু করতে পারবে না। তবে এই বাটপার তরুণ আর তার পিতা ভেজাল ঘি বিক্রেতা নূর আলম কার বা কোন নেতার সাথে বিএনপিতে সম্প্রীক্ত তা কেউ বলতে পারেনি। তবে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা জানান, ঐ পিতা পুত্র চিন্নিত প্রতারক। এরা নিজেদের বিএনপি দাবি করলেও আদতে তারা আওয়ামীলীগ ক্যাডার হিসেবে বহু অপরাধে যুক্ত ছিল। একই সাথে এরা বহু দিন ধরে ভেজাল ঘি তৈরি ও ঐ খাদ্য বিষ সারা দেশে সরবরাহ করে জঘন্য অপরাধ করছে। দীর্ঘ ৪০ বছর ধরে এই গুরুতর অপরাধ করলেও প্রশাসন আজো এদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহণ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD