• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

কলাপাড়ায় লতা হিজড়ার বিরুদ্ধে মেঘলা হিজরার মিথ্যা সংবাদ প্রচারের প্রেক্ষিতে প্রতিবাদ সংবাদ সম্মেলন।

Muntu Rahman / ১৫৭ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান রিপন :কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।

মহিপুরে লতা হিজড়ার বিরুদ্ধে মারধরসহ বিভিন্ন অভিযোগে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মহিপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লতা হিজড়া বলেন, ১৯ ডিসেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে জোরপূর্বক ছেলেদের তৃতীয় লিঙ্গে রূপান্তর, চাঁদাবাজিসহ নানান অপরাধে জড়িত থাকার অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়েছে। এছাড়া নুরজামাল ওরফে মেঘলাকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে বাধা দেওয়া, দলবল নিয়ে তাকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও আমার নামে প্রকাশ করা হয় যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, আমি বহুদিন ধরে এই এলাকায় বসবাস করছি। আমার বিরুদ্ধে চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডের কোনও প্রমাণ কেউ দেখাতে পারবে না। যে মারধরের অভিযোগ তোলা হয়েছে সেটারও কোনো সত্যতা নেই। বরং মেঘলা তার লোকজন নিয়ে আমার বাসায় এসে ঝামেলা করে, হুমকি দেয়। পরিস্থিতি একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে আমি বাধা দিয়ে মেঘলাকে ছাড়িয়ে দিই। সাংবাদিক ভাইয়েরা চাইলে আমার প্রতিবেশী ও স্বাক্ষীদের কাছ থেকে প্রকৃত ঘটনা জেনে নিতে পারেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রতিবেশী সাক্ষী আয়শা বেগম বলেন, ওইদিন রাতে মেঘলা ৪-৫ জন লোক নিয়ে এসে ঝামেলা করে। তখন হালকা ধাক্কাধাক্কি হয়। লতা তখন গিয়ে ছাড়িয়ে দেয়। কিন্তু লাঠি নিয়ে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

আরেক প্রতিবেশী ছালমা বেগম বলেন, লতা দীর্ঘদিন ধরে আমাদের পাশে বসবাস করছে। তাকে কখনো অনৈতিক বা অপরাধমূলক কাজে জড়িত হতে দেখিনি। সে আমাদের সাথে একই এলাকায় সরকারি জমিতে থাকে; আমার জানামতে তার অন্য কোনো সম্পত্তিও নেই।
সংবাদ সম্মেলনে লতা হিজড়া সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD