• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জামালগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মোট চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি উপভোগ করার জন্য উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ নারায়ণগঞ্জ তুলারাম কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ পুলিশ নিরবতা ছাত্র জনতার জুলাই ২০২৪ গণহত্য্যা দিবস ২৬ উপলক্ষে দোয়ার অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জে বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ স্কাউটের উদ্যোগে কুমারখালীতে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর পত্নীতলায় ৯৪ কেজির কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক ভাবে দুটি অভিযান পরিচালনা করে নারী পুরুষের নিকট ইয়াবাসহ দুই আটক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

কুয়াকাটায় তিন তারকা মানের হোটেলের শেয়ার বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

Muntu Rahman / ১৯৮ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান রিপন :কলাপাড়া (পটুয়াখালী) ।

পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় তিন তারকা মানের একটি আধুনিক হোটেলের শেয়ার বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছে সেইফ রিসোর্ট এন্ড ল্যান্ডমার্ক পিএলসি।
আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১.০০ টায় কুয়াকাটায় একটি হোটেলে এ তিন তারকা বিশিষ্ট হোটেল নির্মাণ ও শেয়ার বিক্রয় বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে।
‘সাগরকন্যা’ খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতের কোলঘেঁষে নির্মিত আধুনিক মানসম্পন্ন এই তিন তারকা হোটেলটির বিভিন্ন প্যাকেজে শেয়ার বিক্রয় করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ।
শেয়ার বিক্রয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সেলিম সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক এ এস এম নিশাদ, আব্দুর রাজ্জাক, প্রকল্প পরিচালক মোঃ মাহমুদুল্লাহ, বিনিয়োগকারী মোঃ রুবেল এবং ব্যবস্থাপনা পরিচালক সৈকত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমির মাওলানা মোঃ শহিদুল ইসলাম, মহিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইউব আকন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আব্দুল আজিজ,মহিপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর নেতা মো:সুলতান আকন, কলাপাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, কুয়াকাটার পর্যটন শিল্পের বিকাশে এই তিন তারকা মানের হোটেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD