• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিকুল মোল্লা শফিক সাধারণ মানুষের আস্থার নাম ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ। অনুপস্থিত-১৯ পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে বাঁশখালীতে পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা

শৈলকুপায় বিজয় দিবসে জয়ন্ত কুমার কুন্ডুর উদ্যোগে বিজয় র‍্যালি

Muntu Rahman / ৩০৪ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

এ.এস আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা বাজারে বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর পক্ষ থেকে এ র‍্যালির আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার শৈলকুপা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। হাতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার শপথ নেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জয়ন্ত কুমার কুন্ডুর সমর্থকেরা বলেন, “রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় গৌরব। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হলে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার চেতনায় কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD