মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা বাজারে বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর পক্ষ থেকে এ র্যালির আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার শৈলকুপা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। হাতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার শপথ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জয়ন্ত কুমার কুন্ডুর সমর্থকেরা বলেন, “রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় গৌরব। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হলে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার চেতনায় কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.