চট্টগ্রাম জেলার মিরেরশ্বরাই উপজেলার বড় কমলদহ এলাকার ১৩০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে
সহযোগিতায় ডাকঘরিয়ান ঐক্যের আলো সংগঠনের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সাথে শিক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধি, নতুন শিক্ষার্থীর তথ্য সংগ্রহ এবং আগামী ৪ তারিখের বিকাল ৩ টায় স্কুল কর্তৃপক্ষের এলাকাবাসীর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা সভার দাওয়াত কার্ড বিতরণ করেছেন।
কারণ তারা মনে করছেন স্কুল শুধু একটি ভবন নয়,এটি গ্রামের একটি সম্পদ। আমাদের ভবিষ্যৎ গড়ার স্তম্ভ।
শিক্ষার্থীর অভাবে যেনো এই সম্পদ হারিয়ে না যায়। তাই সবাই মিলে এগিয়ে আসি
স্কুল রক্ষা করি, শিক্ষা বাঁচাই, ভবিষ্যৎ গড়ি।
এই দায়িত্ববোধ থেকে এতদাণ্চলের নিবেদিত এ সামাজিক সংগঠন ডাকঘরিয়ান ঐক্যের আলো’র এ ব্যাতিক্রমী প্রয়াস।একটুখানি প্রচেষ্টা এলাকার
প্রতিটি শিশুর জীবনে শিক্ষা পৌঁছে দিতে পারে আর বিদ্যালয় হয়ে উঠবে প্রাণবন্ত ও সমৃদ্ধ।
Devoloped By WOOHOSTBD