• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জে ১৮ মামলার সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ও তার ৩ সহযোগী গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মদ,বিয়ার স্কারাফ ও গাঁজাসহ বিজয়নগরে বিপুল মাদকদ্রর জব্দ ১ নারী গ্রেফতার শায়েস্তাগঞ্জ উপজেলা সার ডিলার নিয়োগ যাচাই-বাছাই ও বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং কমিটির সদস্য পলাশ ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা লালপুরে ১০৬ ইয়াবাসহ পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৭ জন আসামী গ্রেফতার জেলা পুলিশ সুপার ওমর ফারুক বলেছেন: বটিয়াঘাটায় ‘হয় পুলিশ থাকবে, নয় মাদক থাকবে’ কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ ১০০ কেজি গাঁজা উদ্ধার প্রাইভেটকার জব্দ চালক পলাতক

যশোর শহরে ফ্ল্যাট দখল চাঁদাবাজি বোমা হামলা, হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

Montu Rahman / ২৪২ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মালিকুজ্জামান কাকা

যশোর শহরের ওয়াপদা কারবালায় ফ্ল্যাট দখল, চাঁদাবাজি, বোমা হামলা ও হত্যার হুমকির অভিযোগ তুলে ব্যক্তিগত নিরাপত্তা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ডেভোলপার প্রতিষ্ঠান এস এইচ বিল্ডার্সের পরিচালক এস এম রফিকুল ইসলাম হীরক। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এই সময় জমির মালিক রশিদুল হাসান মনা, শুভাকাঙ্ক্ষী টিপু সুলতান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে হীরক অভিযোগ করেন, যশোর শহরের ওয়াপদা অফিসের সামনে ৭৬, কারবালা রোডে হাসান টাওয়ার নামে একটি বহুতল ভবন নির্মাণের কাজ তিনি ডেভেলপার হিসেবে করছেন। কিন্তু ভবনটির ষষ্ঠ তলার দক্ষিণ-পশ্চিম পাশের একটি ফ্ল্যাটের তালা ভেঙে জমির সামান্য কিছু অংশের মালিক তাসলিমা হাসান, তার জা ফেনসি হাসান, তাদের ছেলে মেহেরাফ, আত্মীয় আনোয়ার গাজী, তুষার গাজী ও জিসানসহ কয়েকজন জোরপূর্বক দখল করে নেয়।
অভিযোগ করে তিনি বলেন, দখলকারীরা ফ্ল্যাটের নির্মাণ সামগ্রী লুট করে প্রায় সাত লাখ টাকার ক্ষতি করেছে এবং ফ্ল্যাটে থাকা সামগ্রী ভাঙচুর করে আরও দেড় লাখ টাকার ক্ষতি সাধন করেছে। হীরক জানান প্রায় ১২ বছর ধরে তাসলিমা হাসান পরিবারের পক্ষ থেকে তার পরিবারকে নির্যাতন করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, গত ৩০ ও ৩১ অক্টোবর রাতে একই স্থানে ধারাবাহিকভাবে দুটি বোমা হামলা হয় যা তাকে ও তার মাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে। হামলার পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এছাড়া তিনি জানান, তাসলিমা হাসান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে নানা উপায়ে হয়রানি করছে। “তারা আমার গোডাউনের মালামাল বিক্রি করে দিয়েছে, অবৈধভাবে দোকানঘর নির্মাণ করেছে এবং বিভিন্ন সময় ফোনে হত্যার হুমকিও দিয়েছে,” বলেন তিনি। এসব বিষয়ে একাধিকবার কোতোয়ালী মডেল থানায় জিডি করলেও কোনো আইনি প্রতিকার পাননি বলেও তিনি অভিযোগ করেন। এসব ঘটনার চাপে তার মা অসুস্থ হয়ে পড়েছেন বলেও তিনি জানান।
হীরকের অভিযোগ, তাসলিমা হাসান পরিবারের সদস্যরা একজন বড় মাপের পুলিশ কর্মকর্তার নাম ব্যবহার করে তাকে ও তার পরিবারকে ভয় দেখায় এবং গুম-খুনের হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে এস. এম. রফিকুল ইসলাম হীরক প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD