• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জে ১৮ মামলার সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ও তার ৩ সহযোগী গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মদ,বিয়ার স্কারাফ ও গাঁজাসহ বিজয়নগরে বিপুল মাদকদ্রর জব্দ ১ নারী গ্রেফতার শায়েস্তাগঞ্জ উপজেলা সার ডিলার নিয়োগ যাচাই-বাছাই ও বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং কমিটির সদস্য পলাশ ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা লালপুরে ১০৬ ইয়াবাসহ পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৭ জন আসামী গ্রেফতার জেলা পুলিশ সুপার ওমর ফারুক বলেছেন: বটিয়াঘাটায় ‘হয় পুলিশ থাকবে, নয় মাদক থাকবে’ কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ ১০০ কেজি গাঁজা উদ্ধার প্রাইভেটকার জব্দ চালক পলাতক

দক্ষিণ খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ ও খুলনা জেলা স্কুলের পন্ডিত স্যার সুধীর কুমার’র ২১তম মৃত্যুবার্ষিকী

Montu Rahman / ১৭৭ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বটিয়াঘাটা প্রতিনিধিঃ

দক্ষিণ খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ খুলনা জেলা স্কুলের পন্ডিত স্যার স্বর্গীয় সুধীর কুমার টিকাদার’র ২১ তম মৃত্যুবার্ষিকী ১৩ অক্টোবর সোমবার পারিবারিক ভাবে নানা মাঙ্গলিক অনুষ্টানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে । অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে শিক্ষাবিদের আত্মাজীবনী নিয়ে আলোচনা সভা, গীতা ও ভাগবত পাঠ, ধর্মীয় নাম-সংর্কীত্তন ও নারায়ন সেবা । এছাড়াও সন্ধ্যায় চক্রাখালী সার্বজনীন শিব মন্দিরে এক বিশেষ প্রার্থনা সভা শেষে প্রসাদ বিতরণ করা হয় । সে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার’র পিতা ।
আজ ১৩ অক্টোবর দক্ষিণ খুলনাবাসীর একটি শোকার্ত দিন । এদিনে দক্ষিণ খুলনাবাসী হারিয়ে ছিলেন তাদের প্রিয় মানুষ বিশিষ্ট শিক্ষাবিদ খুলনা জেলা স্কুলের পন্ডিত স্যার স্বর্গীয় সুধীর কুমার টিকাদারকে । শিক্ষা জীবন তিনি বিএ,বিইএস,বিকম,বিএড, ইংরেজি বয়স্ক শিক্ষা ও হিসাব বিজ্ঞানে পারদর্শী ছিলেন । সংস্কৃতে কাব্যতীর্থ ও ব্যাকরণতীর্থ পাস করে পান্ডিত্য লাভ করেন । কর্মজীবনে তিনি এস,এসসি পাস প্রথমে জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরুর পাশাপাশি লেখাপড়া চালিয়ে যান । এরপর থেকে একে একে পাইলট, ম্যাজিস্ট্রেট এবং একাধারে বিরাট মাধ্যমিক বিদ্যালয়, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা জেলা স্কুল, কুষ্টিয়া জেলা স্কুল এবং সর্বশেষ খুলনা জেলা স্কুলে ২৪ বছর মিলে মোট ৩৯ বছর যাবৎস সুনামের সহিত শিক্ষাকতা করেছেন । আমরণ তিনি ছিলেন শিক্ষানুরাগী । স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নেন এবং বীরমুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি করেছিলেন । অন্যদিকে এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্ন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করছেন । পাশাপাশি এসএসসি পরীক্ষার হেডএঞ্জেমেনিয়ার’র দায়িত্ব পালনও করছেন । এছাড়াও তিনি ঢাকা, কুমিল্লা, রাজশাহী ও যশোর বোর্ডের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসিত হয়েছে । তিনি খুলনা বিভাগের কাব্য তীর্থ ও ব্যাকরণ তীর্থ পরীক্ষার ২০ বছর যাবৎ নিষ্টার সাথে সম্পাদকের দায়িত্ব পালন করছেন । তিনি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় শাস্ত্র শ্রীমৎ ভাগবত গীতা নিজেই সম্পাদনা করেছেন । এছাড়াও বিশোর বাংলা ব্যাকরণ ও রচনা বইখানি তিনি লিখেছেন । তাঁর হাতে গড়া বহু ছাত্র রাষ্ট্র ও সরকার বড় বড় দায়িত্ব পালন করছেন । সর্বপরি তিনি ছিলেন গরীব অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে নিবেদিত প্রাণ পুরুষ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD