• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা জামালগঞ্জে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে নারী চিকিৎসক নিহত।। ভেড়ামারায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন বিশ্বাসের বাড়িতে নির্বাচন আসন্ন নির্বাচন, জনসাধারণের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা কলাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত।।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারি আটক

Montu Rahman / ১৪০ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ অভিযানে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ের নূরজাহান কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার রাঙ্গামাটি (ছয়আনি বাজার) এলাকার মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে মোছা. আর্জিনা (৪০) এবং একই এলাকার জোবাইদুল মুন্সির স্ত্রী মোছা. রোকেয়া বেগম (৪২)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সঙ্গী ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় নূরজাহান কমপ্লেক্সের সামনে তল্লাশি চালিয়ে দুই নারী মাদক কারবারির কাছে বিশেষ কায়দায় লুকানো ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, আটক দুই নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD