• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

মহিপুর মৎস্য বন্দরে ট্রলার মালিকের মারধরে এক জেলের মৃত্যু, তিনজন চিকিৎসাধীন।।

Muntu Rahman / ২৬১ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান রিপন: কলাপাড়া (পটুয়াখালী)।।

মহিপুর মৎস্য বন্দরে ট্রলারে জেলেদের দেরিতে পৌঁছানোর জেরে ট্রলার মালিক ও তার লোকজন দিয়ে চার জেলেকে বেধড়ক মারধর করা হয়েছে। এতে হেলাল হাওলাদার (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে এবং অপর তিনজন গুরুতর আহত হয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলীপুর মৎস্যবন্দরের আল-আমিন আড়তে এ ঘটনা ঘটে।

নিহত হেলাল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের ছেলে। আহতরা জেলেরা হলেন—সাদ্দাম আকন, ইউনুচ ও আসাদুল।

নিহত ও আহত জেলেদের পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মাছ ধরার জন্য সমুদ্রযাত্রার প্রস্তুতিতে থাকা ট্রলারে বাড়ি থেকে জেলেরা দেরি করে পৌঁছান। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার ট্রলার মালিক মন্টু ব্যাপক মারধর করেন। এ সময় চার জেলেই গুরুতর আহত হন। পরে আহতদের নিয়েই ট্রলারটি সাগরে রওনা হয়। কিন্তু আহত জেলেদের শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে ট্রলারটি ঘাটে ফিরে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন।

অন্য তিন জেলের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান জানান, নিহত হেলালের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত ও আহতদের স্বজনরা এসে পৌঁছালে মামলার রুজু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD