• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার নওগাঁয় ৫ হাজার কৃষককে কৃষি প্রণোদনা সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক

Montu Rahman / ৭৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ভারতের সীমান্তক্ষী বাহিনী (বিএসএফ) নিজে দেশের ছয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আসা ৬ নাগরিক এখন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছে। তারা দুই মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগরে অবৈধভাবে বসবাস করছিলেন।
৬ ভারতীয়কে পুলিশ হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। তিনি বলেন, তাদের নাগরিকত্বের বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, দিল্লিতে ইটভাটায় কাজ করা নারী শিশুসহ ছয়জনকে ‘বাংলাদেশি’ হিসেবে দেখিয়ে ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে তারা চাঁপাইনবাবগঞ্জ এসে অবৈধভাবে বসবাস করছিলেন। এরআগে ২৪ জুন ভারতীয় পুলিশ তাদের কে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলার সীমান্ত দিয়ে পুশইন করে। তারা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এবং তারা ভারতের নাগরিক। ভারতীয় ৬ নাগরিক হলেন- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ (২৮), মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬), ইমাম দেওয়ান (০৬), মো. দানেশের মো. সাব্বির (৮)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD