• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

ভেড়ামারায় সাইদুল ইসলাম মাইক্রো ড্রাইভার কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন

Muntu Rahman / ১৩৪ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার-

কুষ্টিয়ার ভেড়ামারায় আজ বিকেল ৪ ঘটিকার সময় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে ভেড়ামারার মাইক্রোষ্ট্যান্ডের সভাপতি ও ভেড়ামারা পৌর শ্রমিক দলের সহ-সভাপতি সাইদুল ইসলাম ড্রাইভারকে নাটোর জেলার গোপালপুর গ্রামে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহবায়ক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র এ্যাড. মড়ঃ তৌহিদুল ইসলাম আলম সহ মাইক্রো ড্রাইভার সমাজ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টায় নাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে প্রাইভেটকারে সাইদুর রহমান (৩৮) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামারা শহরের বামনপাড়া দক্ষিণ রেলগেট এলাকার আলতাফ হোসেনের ছেলে। পুলিশের ধারণা, নিহত সাইদুর একজন পেশাদার গাড়িচালক।

স্থানীয় বাসিন্দাদের বরাতে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল সংলগ্ন রাস্তার পাশে থেমে থাকা একটি প্রাইভেটকার থেকে চিৎকারের আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। এ সময় দূর থেকে তাঁরা এগিয়ে এসে গাড়ির পাশে রাস্তায় গলা কাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে।
নিহত সাইদুর রহমানের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছিল। পরবর্তী তে নিহতের পরিবার তাকে নিয়ে এসে ভেড়ামারায় দাফন সম্পূর্ণ করেন।

সাইদুল ইসলাম ড্রাইভার-কে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে আজকের এই মানববন্ধন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD