স্টাফ রিপোর্টার-
কুষ্টিয়ার ভেড়ামারায় আজ বিকেল ৪ ঘটিকার সময় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে ভেড়ামারার মাইক্রোষ্ট্যান্ডের সভাপতি ও ভেড়ামারা পৌর শ্রমিক দলের সহ-সভাপতি সাইদুল ইসলাম ড্রাইভারকে নাটোর জেলার গোপালপুর গ্রামে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা বিএনপি'র আহবায়ক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র এ্যাড. মড়ঃ তৌহিদুল ইসলাম আলম সহ মাইক্রো ড্রাইভার সমাজ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টায় নাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে প্রাইভেটকারে সাইদুর রহমান (৩৮) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামারা শহরের বামনপাড়া দক্ষিণ রেলগেট এলাকার আলতাফ হোসেনের ছেলে। পুলিশের ধারণা, নিহত সাইদুর একজন পেশাদার গাড়িচালক।
স্থানীয় বাসিন্দাদের বরাতে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল সংলগ্ন রাস্তার পাশে থেমে থাকা একটি প্রাইভেটকার থেকে চিৎকারের আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। এ সময় দূর থেকে তাঁরা এগিয়ে এসে গাড়ির পাশে রাস্তায় গলা কাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে।
নিহত সাইদুর রহমানের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছিল। পরবর্তী তে নিহতের পরিবার তাকে নিয়ে এসে ভেড়ামারায় দাফন সম্পূর্ণ করেন।
সাইদুল ইসলাম ড্রাইভার-কে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে আজকের এই মানববন্ধন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.