• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের সৌজন্যে  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত  দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার

একটি দেশের সাংবাদিক হত্যা মানে, সে দেশের গনতন্ত্র কে হত্যা করা! ধিক্কার জানাই তৈলমর্দনকারী সাংবাদিক নেতাদের – ডাঃ কামরুল ইসলাম মনা

Muntu Rahman / ৮৪০ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

প্রায় আমার ভাই হত্যা হয়, নির্যাতিত হয়, গুম হয় তারপর ও আমাদের বিবেক জাগ্রত হয় না। ধিক্কার জানাই রাজনৈতিক নেতৃবৃন্দের এবং আমলাদের তৈলমর্দনকারী সাংবাদিক সমাজের নেতাদের। একটি দেশের সাংবাদিক হত্যা মানে,
সে দেশের গনতন্ত্র হত্যা করা। গাজীপুরে সাংবাদিক হত্যা! ভবিষ্যৎ বাংলাদেশের আগাম বার্তা । এটা দেশ নয়, এ যেন
মগের মুল্লুকে পরিনত হয়েছে তারপর ও তৈলমর্দন কারী জাতির বিবেকরা নাকে তেল দিয়ে চাটুকারিতা করে চলেছেন। আর কত রক্ত ঝরলে আমাদের বিবেক জাগ্রত হবে? নেতাদের, আমলাদের পা চাটা বাদ দিয়ে প্রকৃত সাংবাদিক হবে। দেশের জন্য সাংবাদিকতা করবে,,,।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকগণ উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে হত্যাকারীদের কে সনাক্ত করে গ্রেফতারের জোর দাবী জানিয়েছেন।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, ২৪ঘন্টার মধ্যে সিসি টিভি ফুটেজ দেখে আসামী শনাক্ত করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদেরকে গ্রেপ্তার করুন।
অন্যথায় বৃহত্তর কর্মসূচী নিয়ে সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধতা আজ সময়ের দাবী। সংবিধানের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। সাংবাদিকরা সমাজের দর্পন কিন্তু সাংবাদিকদের মধ্যে ঐক্য না থাকায় সাংবাদিকরা আজ বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে চলেছে, ফলে সমাজের চোখে আজ আমরা বিতর্কিত। এই সুযোগে আজ আমরা নির্যাতিত নিপীড়িত, হত্যা, গুমের স্বীকার হয়ে চলেছি। এখনো সময় আছে দয়া করে রাজনৈতিক নেতৃবৃন্দের এবং আমলাদের তৈলমর্দনকারী করা থেকে বিরত থেকে সাংবাদিক সমাজ এবং দেশকে রক্ষায় নিবেদিত ভাবে কাজ করুন। মনে রাখবেন, সাংবাদিকদের কোন দল নেই, বন্ধু নেই, সবাই ভুল করলেও সাংবাদিকদের ভুলের কোন সুযোগ নেই। সুস্থ ধারার সাংবাদিকতা থেকে দিন দিন আমরা দুরে সরে যাচ্ছি। লোভ মোহ হিংস্রতা কাজ করছে আমাদের মধ্যে। মনের এইসব সংকীর্ণতা থেকে আমাদের কে বেড়িয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে দায়িত্বশীল সাংবাদিকতা দেশ,জাতি ও সমাজকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারে। দায়িত্বহীনতা ঘটাতে পারে মহা সর্বনাশ।

সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ এর তীর্থস্হান কুষ্টিয়া জেলার সাংবাদিকরা সারা দেশের ন্যায় স্বচ্ছ/ সুস্থ ধারার সাংবাদিকতা থেকে ক্রমাগত দুরে চলে যেতে বসেছে বলে আমরাও আজ নির্যাতিত নিপীড়িত। হত্যা হতে হয়েছে।
সাংবাদিকরা জাতির বিবেক, আয়না তাই তাদের কোন দল নেই কিন্তু বাস্তবে তার উল্টো টা পরিলক্ষিত হচ্ছে। এভাবে চলতে থাকলে মূল ধারার সাংবাদিকতা হারিয়ে এ প্রজন্ম এবং আগামী প্রজন্ম অপ-সাংবাদিকতা ছাড়া আর দেখতে পাবেনা কাঙাল হরিনাথ, শিশির কুমার ঘোষ,আলাউদ্দিন, সাইফুল ইসলাম মকুল মানিক শাহের মত আর প্রকৃত সাংবাদিকদের। সাংবাদিক সে যে স্তরেরই হোক না কেন দায়িত্ব সবারই সমান।

দায়িত্বশীল সাংবাদিকতা দেশ,জাতি ও সমাজকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারে। দায়িত্বহীনতা ঘটাতে পারে মহা সর্বনাশ।

সাংবাদিকতায় ভুলের কোন সুযোগ নেই। তাইতো মনীষিণীগন বলেছেন, ” এ কিং ক্যান ডু রং, বাট এ জার্নালিস্ট ক্যান নট”।

আমরা আজ মূলস্রোত থেকে ছিটকে গিয়ে দলীয় সমর্থন, তৈল মর্দন কারী, দালাল, চাঁদাবাজ, হলুদ সাংবাদিক,,, ইত্যাদির মধ্যে লিপ্ত হয়ে চলেছি।

এসব থেকে আমাদের কে বেরিয়ে এসে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে , হিংসা, অহংকার জিদ বাদ দিয়ে সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে আমাদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দশের ভালো করতে হবে।
মাদক চাঁদাবাজির মত অপকর্ম থেকে দুরে থাকতে হবে এবং আমাদের কে মনে রাখতে হবে সাংবাদিকতার পেশাকে কলুষিত করার কোন অধিকার আমাদের নেই। মনে রাখতে হবে আমরা নেতা হতে আসিনি! সাংবাদিকদের মৌলিক অধিকার আদায়ের দাবী নিয়ে এসেছি। আমাদের দাবী আদায়ের জন্য সব করতে প্রস্তুত। রুবেলের মত আর কোন সাংবাদিকদের মৃত্যু আমরা চাই না, আমরা নিরাপত্তা চাই? আমাদের বাক স্বাধীনতা চাই? আমাদের মৌলিক অধিকার চাই?

জয় হোক গণমাধ্যম এর, ঐক্যবদ্ধ হোক দেশের সকল সাংবাদিকগণ। সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার হোক এই মোর প্রার্থনা।

ডাঃ কামরুল ইসলাম মনা
সভাপতি
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD