• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Montu Rahman / ৩৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ও শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান।

এতে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন, মো. মোস্তফা কামাল খান, মো. কবির উদ্দিন, দানবেন্দ্র তালুকদার, এ বি এম মাছুম, ইমরুল হাসান, চন্দন চন্দ পাল, আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আব্দুল আহাদ, প্রেসক্লাব সভাপতি মো. শাহীন আলম প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের এমপিওভুক্ত সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক তাইয়েবুন নেছা আফিন্দী, সহকারী শিক্ষক সীতোষ কুমার তালুকদার, মো. মুজাহিদ হোসেন, অর্চনা রানী তালুকদার।

অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন আব্দুল মুহিত, প্রদীপ কুমার রায়, মো. রইছ উদ্দিন, মো. সফিজুল ইসলাম প্রমুখ।

বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, বিদ্যালয়ের পরিবেশ, পরিচ্ছন্নতা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে নিয়মিত এমন আয়োজনের দাবি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD