• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার আখাউড়া স্থলবন্দরে বাংলাদপশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার নওগাঁর পোরশা উপজেলায় সারের দোকানে অভিযান, জরিমানা ৩৪ হাজার টাকা সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোর কর্মকর্তাকে হুমকি দিয়ে বিনামূল্যে জ্বালানি তেল দাবির অভিযোগে মামলা আসামি গ্রেফতার ১ সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে খামার ও পশু খাদ্য ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা চাঞ্চল্যকর ৩ খুনের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার প্রসঙ্গে মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় নামজারি বাতিল শীর্ষ ছিনতাই ও পাঁচ মামলার আসামি গ্রেফতার সাক্ষরতার বিকল্প নেই, জামালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ‎

পোড়াদহ জিআরপি থানার নবাগত ওসি‘র সাথে সাফ‘র মতবিনিময়

Montu Rahman / ৬০ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পোড়াদহ প্রতিনিধি –

রেলওয়ে ভ্রমন আরামদায়ক, নিরাপদ ও স্বাশ্রয়ী, তাই ট্রেন ভ্রমনে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সরকার তথা রেলওয়ে কর্তৃপক্ষের দায়িত্ব| সরকার পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে যাত্রীসাধারণকে রক্ষা করার জন্য ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছে, যার সুফল জনগণ পাচ্ছে, আইন বাস্তবায়নের দিক থেকে অনেকটাই সফল আইন| বর্তমান সরকার আইনটি সংশোধন ও উন্নয়ন করেছে| গতকাল সকালে সাফ‘র নির্বাহী পরিচালক ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য মীর আব্দুর রাজ্জাক পোড়াদহ রেলওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু হুসাইন সাহেবের সাথে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)(সংশোধন) আইন-২০২৬ নিয়ে মতবিনিময় করেন| ল ইনফোর্সমেন্ট অফিসার ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যাত্রীদের জানমালের নিরাপত্তা প্রদানসহ পাবলিক প্লেস ও পরিবহন ধূমপান, তামাকজাতদ্রব্য ও মাদকমুক্ত রাখবেন এটাই সকলের প্রত্যাশা| উল্লেখ্য পাবলিক প্লেস ও পরিবহনে তামাকজাত দ্রব্য ব্যবহারে জরিমানা দুই হাজার টাকা| ওসি সাহেব বলেন, আমি নিজে অধূমপায়ী, তামাক, মাদক, পকেটমার, প্লাটফরমের উপর মটর সাইকেল চালানোসহ সকল প্রকার অপরাধ চক্রমুক্ত করাই আমার ও আমার অধিনস্ত সকলের অভিষ্ট লক্ষ্য| পরিচ্ছন্ন প্লাটফর্ম নিশ্চিত করার লক্ষে ইতোমধ্যে কাজ শুরু করেছি| যেকোন ভাল কাজে বা ভাল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে স্টেকহোল্ডার ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গের সহযোগিতা একান্ত অপরিহার্য্য| ষ্টেশনের সার্বিক পরিবেশ ভাল রাখার লক্ষ্যে স্টেকহোল্ডার নিয়ে মতবিনিময সভা ও আইন বাস্তবায়নে নিয়মিত প্রচারণা চালানো হবে| মতবিনিময় শেষে সাফ‘র পক্ষ থেকে আইনের কপি ও স্টিকার প্রদান করা হয়|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD