• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেস ট্রেন বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উখিয়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার নরসিংদীতে ঝটিকা পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের ৩৭ জন গ্রেফতার মান্দায় সাংবাদিকতার পাশাপাশি আম বাগানে লাউ চাষে বাজিমাত, দৌলতপুরে এসআরবি’র অভিযানে বিদেশি রিভলবারসহ শিহাব উদ্দীন গ্রেফতার বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২

বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

Montu Rahman / ১০৮ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার-এর সঙ্গে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ইউএনওর কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা, উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক আলোচনা হয়।

এ সময় বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানের জন্য ইউএনওর কাছে অনুরোধ জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, সদস্য জিয়াউর রহমান, সদস্য মোঃ শুকুর আলী এবং সদস্য উত্তরণ দাস জয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD