জেলা প্রতিনিধি গাইবান্ধা।
গাইবান্ধা সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের এলাকায় দেখা যাচ্ছে নতুন করে ভূমি দস্যুদের পদচারণা, বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে, গাইবান্ধা সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়ন ৪নং ওয়ার্ডের খোলাবাড়ি গ্রামে ভূমি দস্যুদের পদচারণা বেড়ে চলেছে, সরজমিনে জানা যায়, ভূমিদস্যুরা, সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে, অন্যের জমির উপর হস্তক্ষেপ করা, দালালীসহ একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। সুধী সমাজ মনে করেন, এই ভূমিদস্যুদের প্রশাসনের নাকের ডগায় ফাঁকি দিয়ে, অপকর্ম চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের নিকট থেকে জানা যায়, দীর্ঘদিন যাবত থেকে ভূমিদসুরা এলাকায় সন্ত্রাসীসহ অন্যের জমি দখল, মাদক সেবন, মাদক ব্যবসা, করিয়া আসিতেছে। এ বিষয়ে একাধিকবার প্রশাসনকে অবগত করানো হইয়াছে। প্রশাসন অবগত হওয়া সত্ত্বেও কিভাবে ভূমিদস্যুরা, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীরা জানান রাত দশটার পর দক্ষিণ খোলাবাড়ী ও মৃত কুদ্দুসের ছেলে মুছকুদ মিয়া ৯ নং ওয়ার্ডের রবিউল আউয়াল মেম্বার সাহেবের বাড়ির পিছনে রঘুনাথপুর ব্রিজের পাশে একটি ঘর উত্তোলন করিয়া রাতের আঁধারে অন্ধকারে মাদক সেবনকারীদের লইয়া জমজমাট একটি গাজার আসর তৈয়ার করিয়াছে ,ফলে যুব সমাজ ধ্বংস হচ্ছে, এ বিষয়ে এলাকার সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করিতেছেন।
Devoloped By WOOHOSTBD