• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

Montu Rahman / ২৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে মোহাম্মদ সাইদুল ইসলাম(৩০) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

এই ঘটনাটি ঘটেছে ৮ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৬ টায় উপজেলার মাছিমপুর সীমান্তের গামাইতলা খাসপাড়া এলাকায়।

নিহত সাইদুল ইসলাম উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

এ ঘটনায় নিহতের পরিবার শোকের মাতম চলছে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় এলাকাবাসী জানান,বিএসএফ এর গুলি বুকের ডান পাজরে লেগে সাইদুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় সাইদুল কে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বিএসএফ এর গুলিতে নিহতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,নিহত সাইদুর নোম্যান্স ল্যান্ডে ছিলো। এসময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে গামাইতলা স্কুলের সামনে আসে। পরে তার আত্নীয় স্বজনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কতব্যরত চিকিৎসাগন তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের করা হবে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD