• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কর্ণফুলীতে পিকআপভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষক ও তাঁর বাবা নিহত কটিয়াদীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ,পৌর বিএনপির তীব্র প্রতিবাদ ও নিন্দা বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিয়াকৈরে মোবাইল অ্যাপস ভিত্তিক অনলাইন জুয়া খেলে ধ্বংসের মুখে যুবসমাজ নিঃস্ব হচ্ছে নানা পরিবার কালিয়াকৈর অতিরিক্ত তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট পর্যটন কেন্দ্র পার্ক বিনোদন ওয়াটার ফ্রন্ট পুল গুলোতে উপচে পরা ভিড় বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া।

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প

Muntu Rahman / ৩২৯ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

ডেক্স রিপোর্ট ::

অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করে লিখছিলেন, ‘বয় অর গার্ল’? শেষ পর্যন্ত গার্ল হলো না। বয়-ই করলেন বাজিমাত। নির্বাচনে ২৭৭ ইলেক্টোরাল ভোট পেয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প এ যাত্রায় যাকে হারিয়েছেন, সেই ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিসের অবশ্য এ লড়াইয়ে নামারই কথা ছিল না। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনই প্রার্থী হবার সবকিছু চূড়ান্ত করে ফেলেছিলেন। শেষ পর্যন্ত ভোটের মাঠ ছেড়ে দিয়ে তার ভাইস প্রেসিডেন্টকে সমর্থন জানান প্রার্থী হিসেবে। বলা যায়, মাত্র ১০০ দিন আগে ট্রাম্পের বিপক্ষে লড়াইয়ের দৌঁড়ে নেমেছিলেন কমালা। শেষ পর্যন্ত রেসে পিছিয়ে পড়লেন। আর আবারও ইতিহাস গড়ে হোয়াইট হাউজে যাচ্ছেন ট্রাম্প।

ফক্স নিউজকে অবশ্য ট্রাম্প আগেভাগেই জয়ের বার্তা দিয়ে রেখেছিলেন। উইসকনসিন রাজ্যের ফল নিজের বাক্সে আসার সঙ্গে সঙ্গেই তিনি মোটামুটি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন নাগরিকদের ধন্যবাদ জানান। তিনি জানান, ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি রইল শ্রদ্ধা। আমি প্রতি নাগরিকের জন্য লড়ব। আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ নিশ্চিতের জন্য কাজ করে যাব। আমার প্রতিটা দিন হবে আপনাদের জন্য। আমার শরীরে শেষ নিশ্বাস থাকা পর্যন্ত মার্কিন শিশু ও নাগরিকদের জন্য কাজ করব, যেটা তারা প্রত্যাশা করে।

উল্লেখ্য, ২০১৭ সালে নির্বাচিত হবার পর বিরতি দিয়ে ২০২৪-এ আবারও প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। তার আগে আর একজনের এমন রেকর্ড রয়েছে। ১৮৮৪ ও ১৮৯২ সালে তার মতো বিরতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন গ্রোভার ক্লেভল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD