• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​ চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা

ভেড়ামারায় ড্রাম ট্রাকের বিরুদ্ধে অভিযান ও জরিমানা আদায় করায় ধন্যবাদ উপজেলা প্রশাসন কে

Muntu Rahman / ১৮৭ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

ডাঃ কামরুল ইসলাম মনা –

দীর্ঘদিন ধরে ভেড়ামারা বাসী ড্রাম ট্রাকের অত্যাচারে অতিষ্ঠ। তারই ধারাবাহিকতায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রায় সোচ্চার হন। তারই ফলশ্রুতিতে ভেড়ামারায় ফিটনেসবিহীন অবৈধ ড্রাম ট্রাকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভেড়ামারা উপজেলা প্রশাসন। ভেড়ামারা বাসী এবং ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব এই অভিযান কে অভিনন্দন জানিয়েছেন এবং অভিযান চলমান রাখার অনুরোধ জানান।

গত কাল ০২/১১/২০২৪ইং শনিবার রাত ১১:৪৫ মিনিট এর সময় ভেড়ামারা প্রশাসনের পক্ষ হতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়। এসময় ২ টি ড্রাম ট্রাকের চালকের বিরুদ্ধে ৫৫০০ হাজার টাকা জরিমানা আদায় করে।

নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন জানান, ভেড়ামারা পৌরসভার প্রধান সড়কে অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ আওতায় ড্রাইভার বিপু (২৭), পিতা-মইন উদ্দিন, সাং-নরেন্দ্রপুর, যশোর, যার গাড়ী নম্বর-১১৫৭৭৫, তার গাড়ীর ফিটনেস পেপার না থাকায় সতর্কতামুলক ১০০০/- টাকা জরিমানা করা হয় এবং সাইদুল (৪৫), পিতা-কাশেম মন্ডল, চাঁদগ্রাম ভেড়ামারা কুষ্টিয়াকে তার গাড়ীর নাম্বার প্লেট ও তার ড্রাইভিং লাইসেন্স না থাকায় সতর্কতামূলক ৫০০০/- হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কার্যত, ভেড়ামারার কয়েকটি পয়েন্টে আইন অমান্য করে ওভার লোড নিয়ে শহরে বা গ্রামে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে ১০ চাকার ডাম্পার বালুবাহী ট্রাক। এসব যানের চাকার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন সড়ক-মহাসড়ক। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক এখন ভেঙেচুরে একাকার। ফলে প্রতিদিন পৌরবাসীসহ ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন চালক, যাত্রী ও পথচারীরা, ক্ষতিগ্রস্থ হচ্ছেন শিশু থেকে বৃদ্ধ বয়স্ক মানুষ। কেবল সড়কের ক্ষতি নয়, ঘটছে দুর্ঘটনা। জনস্বার্থে অভিযান করায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব উপজেলা প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD