• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, ২ ড্রাম ট্রাক জব্দ চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে লোকবল সংকটে উপজেলা সমাজসেবা দপ্তর।।নিস্ক্রিয় হয়ে পড়ছে নিবন্ধিত সংগঠন গুলি আজ বিশ্ব হার্ট দিবস। হৃদরোগ নিরাময়ে ইয়োগা লাইফ স্টাইল খাদ্যভাস পরিবর্তন এর বিকল্প নেই —-ডাঃ কামরুল ইসলাম মনা চুনারুঘাট সীমানা বহির্ভূত স্থানে বালু উত্তোলন করায় : এক ব্যক্তির ১ লক্ষ টাকা জরিমানা মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন  – মোশাররফ হোসেন এমপি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে ৫ ডাকাত গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন অপরাধের১৭ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ

১৫ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশু তামিমকে হত্যা করা হয়েছে

Montu Rahman / ১৮৫ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুরের মধুখালী উপজেলায় নিখোঁজের তিনদিন পর উদ্ধার হয়েছে বড় গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ১১ বছরের তামিম তালুকদারের লাশ, এ ঘটনায় মুক্তিপণের দাবিতে পরিকল্পিতভাবে অপহরণের অভিযোগ উঠেছে।

পরিবার জানান, ১৫ই আগস্ট শুক্রবার বিকালে তামিম ঘুরতে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি, সন্ধ্যার পর পরিবারের পক্ষ থেকে তামিমের খোঁজ শুরু করলে একপর্যায়ে তুহিন শেখের মোবাইল নাম্বারে ফোন করা হয়, কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়, পরে পরিবারের কাছে ফোন দিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দেওয়ার প্রস্তুতিও ছিল পরিবারের, কিন্তু শেষ পর্যন্ত জীবন রক্ষা হয়নি শিশুটির , মধুখালী থানা পুলিশ জানান, পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করার পর তথ্যপ্রযুক্তি সহায়তায় বিশেষ অভিযান চালানো হয়।
১৮ আগস্ট রাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড়গাতি গ্রামের বাসিন্দা তুহিন শেখকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার কোরকদী ইউনিয়নের বাঁশপুর গ্রামের একটি জমির আইলে আবর্জনার নিচে চাপা অবস্থায় তামিমের মরা দেওয়া উদ্ধার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে আরও একজনকে আটক করে পুলিশ। এলাকাবাসী জানান ঘাতক তুহিন প্রায় এক বছর আগে দিনমজুর হিসেবে নিহত তামিমদের বাড়িতে কাজ করতে এসেছিলেন, এর সূত্র ধরে এলাকায় পরিচিতি গড়ে তোলে। প্রায় ১৫ দিন আগে আবারো এক গ্রামে এসে ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলেন এবং ঘটনার দিন তামিমকে নিয়ে ঘুরতে বের হয়। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ আরো বাড়বে। শোকাহত পরিবারও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
মধুখালী থানার বার প্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, ঘটনাটি ছিল প্ররকল্পিত, আর মুক্তিপণের দাবিতে ই শিশুটিকে অপহরণ করে হত্যা করা হয়েছে। তদন্ত করে ঘটনা সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

মধুখালী থানা পুলিশ আটক তুহিন শেখ সহ দুইজনকে ফরিদপুর বিদ্য আদালতে পূরণ করা হয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD