• শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী

সুনামগঞ্জ-১ এ ধানের শীষের ঝড়: বিপুল ব্যবধানে জয়ী কামরুজ্জামান কামরুল

Muntu Rahman / ১৭৮ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বড় ব্যবধানে বিজয় অর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট। ফলে ৬৮ হাজার ৮০৮ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন কামরুজ্জামান কামরুল।

অন্যদিকে বাংলাদেশ নেজামে ইসলাম প্রার্থী মুজ্জাম্মিল হক বই প্রতীকে মাত্র ১ হাজার ১৮৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। নিজ কেন্দ্রেও তিনি উল্লেখযোগ্য ভোট পাননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই আসনে চারটি উপজেলায় মোট ২৩টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ১৮৫ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত প্রায় ১০টার দিকে ১৭৭টি কেন্দ্রের ফলাফল একত্র করে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, সব কেন্দ্রের ফলাফল সমন্বয়ের পর এই ফল প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফল নিশ্চিত হবে।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে উপজেলা হলরুমে ফল ঘোষণা করা হয়। এ সময় ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD