সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নানাপুর চড় অবস্থিত ফসলি জমি থেকে ১৪ ই আগষ্ট রোজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর শেষে দিকে প্রায় ৮ বিঘা জমির পাট কেটে নিয়ে যায় প্রায় ৩৫ সদস্যের ডাকাত দল। ডাকাতি করা পাটের বর্তমান বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। এই ডাকাতের সাথে অভিযুক্তরা হল, সাইদুল ইসলাম ৫০, শহিদুল ইসলাম ৪৮,রফিকুল ইসলাম ৪৬, মোঃ বাবু ৪৪, হাফিজুল ইসলাম ৩২ সর্ব পিতা মৃত রহিম বক্স সহ অজ্ঞাত ৩৫ জন ডাকাত সদস্য উপস্থিত থেকে সকাল ৬ ঘটিকা হতে বেলা ১২ ঘটিকার মধ্যে পাট কেটে নিয়ে তাদের বাড়িতে চলে যায়।
পাট কাটার খবর পেয়ে জমির মালিক আঃ হাকিম প্রাং ও তার ছোট ভাই হাবিবুল্লাহ শামিম বেলকুচি থানার পুলিশ সদস্য ও সাংবাদিকদের সাথে নিয়ে ঘটনা স্থলে যাওয়ার আগেই তারা কৌশলে পাট নিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তিতে সাংবাদিক ও পুলিশ সহ সেই পাটের সন্ধানে গন্তব্যস্থলে চলে যায়। এবং সেখানে পাট সহ তাদের সবাই কে উপস্থিতি পায়। সাংবাদিকের প্রশ্নে ডাকাত দল পাট কেটে নেয়ার কথা শিকার করে। তথ্য সংগ্রহে জানা যায় ওই পাটের জমি টা নিয়ে দুপক্ষের দাবীতে মামলা চলছিল। ১০৭ ধারা ৫২০ নং মামলা দায়ের করা হয়, এই মামলার মিমাংসা না হওয়া পর্যন্ত কোন পক্ষই জমির ফসল কাটতে পারবে না। কিন্তু বিবদী পক্ষ আদালত কে অমান্য করে ক্ষমতার দাপটে জমির সমস্ত পাট কেটে বাড়ি নিয়ে যায় ডাকাতের দলের মাধ্যমে এবং বাদী পক্ষ কে হুমকি দামকি এবং দারালো অস্ত্রের ভয় দেখায় । বাদী পক্ষ বলেন আমার জমি সাথে তাদের ১২ ডিসি মাল জমি পেতে পারে কিন্তু জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি এখানে আমরা বসবাস করি না কিন্তু নদী ভাঙ্গার কারনে আমরা বাড়ি করে বসবাস করতে পারি নাই, যার জন্য এখানে না থাকার কারনে তাদের বর্গা দিয়েছিলাম ভোগ করার জন্য। কিন্তু তারা তাদের পেশী শক্তির বলে আমাদের পৈতৃক সম্পত্তি জোর করে অবৈধ ভাবে জোর দখল নেয়ার পায়তারা করছে। আমাদের বৈধ কাগজ পত্র থাকায় এ বিষয়ে আমরা আদালতের সহযোগিতা চেয়েছি আশা করি সঠিক বিচার পাব। সেই প্রেক্ষিতে আমার ৭ লক্ষ টাকার পাট ক্ষতি পূরন ফেরত চাওয়ার জোর দাবী করছি।
এ বিষয়ে বেলকুচি থানার সাব ইন্সপেক্টর আনারুল ইসলাম বলে ঘটনার স্থলে আমি গিয়েছিলাম অভিযোগের বিষয়টির সত্যতা পেয়েছি এবং আসামী পক্ষ নিজেও পাট কেটে নেয়ার কথা স্বীকার করেছে।
Devoloped By WOOHOSTBD