• শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি বাঁশখালী থানায় নতুন ওসি রবিউল হক, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা। মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা  বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সার্কিট হাউজ পাড়ার গরীবের বন্ধু বাবলু মোড়ল

Muntu Rahman / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সার্কিট হাউজ পাড়ার গরীবের বন্ধু বাবলু মোড়ল

মালিকুজ্জামান কাকা
গরীবের বন্ধু বাবলু মোড়ল। রাজনীতি বোঝেন কম। মানুষ ভালোবাসার সাথে তাকে বলেন বাবলু স্যার। কেউ কেউ বলেন মামা বাবলু। এসব আদুরে সম্বোধন। মানুষের দুঃখ কষ্ট বেশি বোঝেন। আর তাই নেতাদের সাথে তার দূরত্ব সব সময় খানিকটা। তিনি ছোট খাটো মানুষের নেতা। আর এতেই সন্তুষ্ট।
বাবলু মামা সব সময় নাগরিক ভোটের পক্ষে। এবার জাতীয়তাবাদী চেতনায় গুরু তরিকুল ইসলামের কনিষ্ঠ ছেলে অনিন্দ ইসলামের ধানের শীষ প্রতীকের নির্বাচন করেছেন। যশোর জিলা স্কুল কেন্দ্রে সার্কিট হাউজ পাড়া বুথে অভাবনীয় সফলতা দেখিয়েছে ধানের শীষ। ৬৫০ ভোটের মধ্যে মাত্র ৫০টির মত ভোট দাঁড়িপাল্লা মার্কায় পড়েছে। বাদ বাকি ভোট পেয়েছে ধানের শীষ মার্কা। সঙ্গত কারণে বাবলু মামা ও তার সঙ্গী সাথী লোকজন খুব খুশি। বুথ ওয়ারী হিসাবে এটি যশোর-৩ আসনে ধানের শীষ প্রতীকে সেরা সফলতা বলা যায়। এখানে তার সাথে ছিলেন বিএনপি নেতা সাবু জোয়ারদার, শিমুল ও হ্যাট্টিক।
যশোর শহরের ৫নং ওয়ার্ড সার্কিট হাউজ পাড়ার বাসিন্দা বাবলু মোড়ল। জন্ম ১লা জানুয়ারি ১৯৬৮ সাল। তার পিতা মৃত কিনা মোড়ল ও মাতা মৃতা আমেনা খাতুন।
সার্কিট হাউজ পাড়ায় দীর্ঘ দিন বাবলু মামার বসবাস। তার এক ছেলে আব্দুর রহমান সাগর বিবাহিত। এক মেয়ে খাদিজা বৃষ্টি সেও বিবাহিত। পোতা নাতি নিজেরই তিনটি। ফলে বাড়ি সব সময় গরম। সামাজিক মানুষ হিসাবে সাধারণ মানুষের চয়েজ তিনি। এই এলাকার মানুষের সাথে তার চলা ফেরা, উঠা বসা আন্তরিক।
আর প্রতি ভালো দিনে তিনি গরীব মানুষের কাছে তাদের সহযোগীতায় থাকার চেষ্টা করেন। আর তাই ঈদে সেমাই চিনি বিতরণ, শীতে কম্বল দেন গরীবদের। ছোট খাটো অনুষ্ঠানে গরীব মূল্যায়ন হয় বেশ। তাতে ওরা বেজায় খুশি। খুশি বাবলু মামাও। এভাবেই পাশাপাশি কাছাকাছি থেকে তিনি হয়ে উঠেছেন বাবলু মামা বা বাবলু স্যার।
বাবলু মোড়ল বলেন, তিনি রাজনীতি বোঝেন কম। যে নেতা গরীবের দুঃখ কষ্ট বোঝে তার সাথে থাকার চেস্টা করি সব সময়। দক্ষিণ বঙ্গের বাঘ ছিলেন জননেতা তরিকুল ইসলাম। তার ছেলে অনিন্দ ইসলাম অমিত। মনে হয়েছে গরীবের কষ্ট তিনি ভালোই বোঝেন। এ কারণে তার সাথে আছি। তিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যশোর সদর আসনের এমপি। সরকারের প্রতিমন্ত্রী। মহান আল্লাহ যেন তাকে আরো বড় রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করেন। সেই দোয়া করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD