আজ ২১ জুলাই, সোমবার সরকারি আজিজুল হক কলেজ বগুড়ায় অনুষ্ঠিত হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস। এই দিনটি ঘিরে কলেজ চত্বরে বইল উৎসবমুখর আমেজ। এদিন সরকারি আজিজুল হক কলেজ বগুড়া’র অন্যতম বুদ্ধিবৃত্তিক সংগঠন পুন্ড্র ডিবেটিং ক্লাব নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয় এক প্রাণবন্ত আয়োজনের মাধ্যমে।
নবীন শিক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ক্লাবের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম। ক্লাবের স্টলে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
নবীনদের মুখে যুক্তির আগ্রহ, চোখে স্বপ্নের দীপ্তি—সব মিলিয়ে স্পষ্ট হয়ে ওঠে, বিতর্ক চর্চার ভবিষ্যৎ পথ আরও প্রসারিত, আরও প্রতিশ্রুতিশীল। পুন্ড্র ডিবেটিং ক্লাব মনে করে, আজকের এই নবীনরাই একদিন হয়ে উঠবে যুক্তিবাদী, সাহসী ও সচেতন সমাজ নির্মাণের অগ্রনায়ক।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সদস্য সংগ্রহ বুথে নবীনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহ তাঁদের নতুন উদ্যমে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে বিতর্ক চর্চার ধারাকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে এই নতুন সদস্যরাই হবে মূল চালিকাশক্তি।
পুন্ড্র ডিবেটিং ক্লাব বিশ্বাস করে—যুক্তির দীপ্ত আলোয় আলোকিত হবে নতুন প্রজন্ম। আর সেই আলোই সমাজে গড়ে তুলবে যুক্তিবাদী নেতৃত্বের এক বলিষ্ঠ মঞ্চ।
Devoloped By WOOHOSTBD