• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

সত্য প্রকাশ করুন মানুষের কল্যাণে ও দেশের স্বার্থে কাজ করুন — লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা

Muntu Rahman / ৩৭১ Time View
Update : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

সত্য প্রকাশ করুন মানুষের কল্যাণে ও দেশের স্বার্থে কাজ করুন

— লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা

সাংবাদিকতা মহান পেশা। সাংবাদিকদের কে জাতির বিবেক বলা হয়। সমাজের আয়না বলা হয়। কিন্তু কতিপয় ব্যক্তি
সামান্য কিছু টাকার লোভে রাজনৈতিক নেতাকর্মীদের, আমলাদের তৈল মর্দন এবং দালাল, মাদক, চাঁদাবাজ, ফিটিংস পার্টি, দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে পবিত্র পেশাকে কলুষিত করে সাংবাদিকতা শিল্প কে বিতর্কিত করে চলেছে। তাদের কাছে অনুরোধ সত্য প্রকাশ করুন, মানুষের কল্যাণে ও দেশের স্বার্থে কাজ করুন। জনগণের অভিশাপ না নিয়ে দোয়া নিন। মনে রাখবেন সারা জীবন আমরা বেঁচে রইবো না। এসেছি খালি হাতে, যেতে হবেও খালি হাতে। কি হবে এতকিছু করে,,,? আসুন আমরা দলমত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে চেষ্টা করি। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা ক্লাবের সকল সাংবাদিকদের নিয়ে সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। আসুন আমরা আমাদের পেশাকে সঠিকভাবে জেনে বুঝে জনস্বার্থে কাজে লাগায় এবং এই পেশাকে যারা কলুষিত করতে চাই তাদের সঠিক পথে আনতে সচেতনতা সৃষ্টি করি,,,। প্রিয় সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ আপনারা আপনাদের বিবেক কে জাগ্রত করুন। আপনাদের কাছে অনুরোধ পবিত্র পেশাকে কলুষিত হতে দিবেন না। সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে আসুন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, সমাজ থেকে দূর্নীতির শিকড় কে উপড়ে ফেলতে কাজ করি “।

সুস্থ ধারার সাংবাদিকদের জন্য ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের দরজা ২৪ ঘন্টা খোলা,,,,।

ভেড়ামারায় সাংবাদিকদের মধ্যে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। আমরা এর নিরসন চাই এবং ছিটিয়ে ছড়িয়ে থাকা ভেড়ামারার সাংবাদিকদের কে জানানো যাচ্ছে যে, যারা সুস্থ ধারার সাংবাদিকতা করতে চান? তাদের জন্য ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের দরজা ২৪ ঘন্টা খোলা।
অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে সবসময় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব আছে এবং থাকবে।

ভেড়ামারার ছড়িয়ে ছিটিয়ে থাকা সাংবাদিকদের কে বলছি, ” ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সুমহান আদর্শ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে”। সুস্থ ধারার সাংবাদিকতা এবং দেশ ও সমাজের জন্য ভালো কিছু করতে আসুন হাতে হাত রাখি একসাথে,,,

আহবানে –

লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা
সভাপতি
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব
ভেড়ামারা, কুষ্টিয়া।
০১৭১২২৭৬৭৫৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD