আজিজুর রহমান আজিজ
ঢাকা – সিলেট মহাসড়কে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এরিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে । রোববার (২৪ আগস্ট) দুপুরে বিভিন্ন পেশাজীবি হাজারো লোকজন উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি (ইনটেলিজেন্স) হারুন উর রশিদ হাযারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , হাইওয়ে পুলিশের ডিআইজি ( অপারেশন -পূর্ব) মোঃ হাবিবুর রহমান খান , হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ( অপারেশন -পূর্ব) মীর মোদদাচ্ছের হোসেন , হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এ এন এম সাজে দুর রহমান , হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম ,
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) পল্লব হোম দাস , প্রাণ আর এফ এল এর জেনারেল ম্যানেজার লেঃ কর্ণেল (অবঃ) শেখ জালাল । এসময় উপস্থিত ছিলেন জেলা জামাতের সেক্রেটারী কাজী মহসিন আহমেদ , উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার , শায়েস্তাগঞ্জ উপজেলা জামাতের ইসলাম সেক্রেটারী ইয়াছির খান , হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা , শায়েস্তাগঞ্জ ( শহরও যান বাহন) পুলিশ পরিদর্শক শরীফ উল ইসলাম, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মঈনুল হাসান রতন , সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান , উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মিজানুর রহমান সুমন , উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , চুনারুঘাট উপজেলা অনলাইন প্রেস ক্লাবের
সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান , সাংবাদিক মেঃ নুর উদ্দিন সুমন , মোঃ শাহাব উদ্দিন প্রমূখ । বক্তারা বলেন , এই শিল্প এলাকা নিরাপত্তা চিন্তা করে হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ক্যাম্প একই জায়গায় সেডের ভেতর স্থাপন করার ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
Devoloped By WOOHOSTBD